প্রধানমন্ত্রী হলে কোন কাজটি সবার আগে করবেন, অকপটে তা জানালেন রাহুল গান্ধী

প্রধানমন্ত্রী হলে কোন কাজটি সবার আগে করবেন, অকপটে তা জানালেন রাহুল গান্ধী

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আদৌ আছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে দলের অন্দরেই। কংগ্রেসের জোটসঙ্গীরাও অনেকে সন্দিহান রাহুল গান্ধীকে নিয়ে। কিন্তু রাহুল গান্ধী নিজে আগাম পরিকল্পনা করেই রেখেছেন। তিনি যদি প্রধানমন্ত্রী হন, তবে কোন কাজটি তিনি সবার আগে করবেন সেই পরিকল্পনা সেরে রেখেছেন রাহুল।

রাহুলের নৈশভোজের ভিডিও, কী রয়েছে তাতে

শনিবার রাহুল গান্ধী তামিলনাড়ুর একটি স্কুলের ছাত্রদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন। তামিলনাড়ুতে ভোটের আগে ওই স্কুলে প্রচার চালিয়েছিলেন রাহুল। তখনই তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই নৈশভোজ হল শনিবার। তারপর কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে নৈশভোজের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে এক অতিথির প্রশ্নের জবাব রাহুল গান্ধী তাৎপর্যপূর্ণ বার্তা দেন।

প্রধানমন্ত্রী হলে সবার প্রথমে কী করবেন রাহুল?

প্রধানমন্ত্রী হলে সবার প্রথমে কী করবেন রাহুল?

নৈশভোজে উপস্থিত এক অতিথি প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী হলে সবার প্রথমে আপনি কী করবেন? সঙ্গে সঙ্গে রাহুল জবাব দেন, আমি প্রধানমন্ত্রী হলে সবার প্রথন মহিলাদের জন্য সংরক্ষণের নির্দেশ দেব। রাহুলের এই বার্তা পাঁচ রাজ্যে ভোটের আগে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখানে উল্লেখ্য, গোটা দেশে মহিলা ভাটারদের বিশেষভাবে টার্গেট করেছে কংগ্রেস। সেইমতো প্রচার-কৌশল রচনা করেছেন রাহুল গান্ধীরা।

কংগ্রেসের নতুন স্লোগান- লেড়কি হুঁ, লড় সকতি হুঁ

কংগ্রেসের নতুন স্লোগান- লেড়কি হুঁ, লড় সকতি হুঁ

সম্প্রতি উত্তরপ্রদেশে পুরোপুরি মহিলাকেন্দ্রিক প্রচার শুরু করেছেন রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী। উত্তরপ্রদেশে তিনি নতুন স্লোগান তুলেছেন। কংগ্রেসের নতুন স্লোগান- লেড়কি হুঁ, লড় সকতি হুঁ। তার আগে বিধানসভা ভোটে ৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন প্রিয়াঙ্কা। কংগ্রেস কার্যত স্থির করে দিয়েছে- শুধু উত্তরপ্রদেশ নয়, গোটা দেশেই কংগ্রেসের ফোকাসে মহিলারা।

রাহুলের মুখেও উঠে এল মহিলাদের জন্য সংরক্ষণ প্রসঙ্গ

রাহুলের মুখেও উঠে এল মহিলাদের জন্য সংরক্ষণ প্রসঙ্গ

দেশজুড়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে কংগ্রেস। কংগ্রেস এই অভিযানে নেমে মহিলা ভোটারদের দিকে বিশেষভাবে নজর দিয়েছে। রাহুলের মুখেও উঠে এল মহিলাদের জন্য সংরক্ষণ প্রসঙ্গ। তাহলে কি মহিলাদের সংরক্ষণের বিষয়টি সামনে রেখেই এগোবে কংগ্রেস? সেই প্রশ্ন উঠে পড়েছে এবার।

নিজের সন্তানদের কী শিক্ষা দিতে চান রাহুল গান্ধী?

নিজের সন্তানদের কী শিক্ষা দিতে চান রাহুল গান্ধী?

এদিন রাহুলের সঙ্গে কথোপকোথনে শুধু তাঁর প্রধানমন্ত্রী প্রসঙ্গই ওঠেনি, উঠে এসেছে ভবিষ্যৎ সন্তানদের প্রসঙ্গও। কংগ্রেস সাংসদ এখনও অবিবাহিত। নিজের সন্তানদের কী শিক্ষা দিতে চান? সেটাও জানিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেন, যদি কেউ আমাকে জিজ্ঞাসা করেন নিজের সন্তানদের কী শিক্ষা দিতে চান, তবে আমি বলব মানবিকতা। কারণ মানবিকতা মানুষকে পারিপার্শ্বিক পরিস্থিতি বুঝতে সাহায্য করে। তাই সেই শিক্ষাই দেব নিজের সন্তানদের।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+