বিরোধী জোটে ফাটল! কেরলে বিজেপি-সিপিআইএম আঁতাতের অভিযোগ রাহুলের
তিন দিনের সফরে কংগ্রেস (congress) সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandho) গিয়েছেন নিজের সংসদীয় কেন্দ্র কেরলের (Kerala) ওয়ানাদে (Wanad)। এদিন সেখানেই করা সভায় দলীর কর্মীদের সামনে কেরলে সিপিএম-বিজেপির (CPIM-BJP) আঁতাতের অভিয
তিন দিনের সফরে কংগ্রেস (congress) সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandho) গিয়েছেন নিজের সংসদীয় কেন্দ্র কেরলের (Kerala) ওয়ানাদে (Wanad)। এদিন সেখানেই করা সভায় দলীর কর্মীদের সামনে কেরলে সিপিএম-বিজেপির (CPIM-BJP) আঁতাতের অভিযোগ তুললেন। রাহুলের এই মন্তব্যের পরেই দলের কর্মী-সমর্থকরা হাতে তালিও দেন। রাহুল গান্ধীর এই অভিযোগ ভবিষ্যতে বিরোধী জোটে ফাটল বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের বড় অংশ।

ইডি কেন ডাকেনি পিনারাই বিজয়নকে, সিপিএম-বিজেপি আঁতাত
ন্যাশনাল হেরল্ড মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে ৫ বার জেলা করেছে। এব্যাপারে এদিন রাহুল গান্ধী ওয়ানাড়ে বলেছেন, পাঁচ দিনের জেরা তাঁর কাছে মেডেলের মতো। ইতি এর পর তাঁকে আরও ডাকবে আর তাঁর মেডেলও বাড়বে। কিন্তু বিজয়নের বিরুদ্ধে ইডির মামলা থাকলেও কেন তাঁকে একবারও জিজ্ঞাসাবাদ করা হল না, তা নিয়ে এদিন প্রশ্ন করেন রাহুল। তিনি বলেন, এর থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে সিপিএম-বিজেপির আঁতাত
রয়েছে। সেই কারণেই বিজয়নকে ডাকছে না ইডি।

রাহুল ও বি3জয়ন যে মামলায় অভিযুক্ত
ইয়ং ইন্ডিয়া অ্যাসোসিয়েটেড জার্নালের অধিগ্রহণে জালিয়াতি ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগ উঠেছে রাহুল গান্ধী-সোনিয়া গান্ধীর বিরুদ্ধে। যা নিয়েই তদন্ত করছে ইডি।
অন্যদিকে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে সোনা পাচারের অভিযোগ রয়েছে। যা নিয়ে মামলা করেছে ইডি। এব্যাপারে বিজয়নের তরফে অভিযোগ এই কাণ্ডে মূল অভিযুক্ত স্বপ্না সুরেশকে দিয়ে জোর করে মিথ্যা
অভিযোগ করানো হয়েছে। স্বপ্না সুরেশের অভিযোগকে মিথ্যা বন্যা বলে আখ্যা দিয়েছিলেন বিজয়ন। বিজয়ন ও তাঁর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার প্রমাণ দিতে অডিও টেপ প্রকাশ করেছিলেন স্বপ্না। যা নিয়ে প্রকাশ্যে সব অভিযোগ খারিজ করেছিলেন
বিজয়ন। তবে রাজ্য কংগ্রেসের তরফে এই ঘটনায় বিজয়নের ইস্তফার দাবি তোলা হয়েছে।

সিপিএম-কংগ্রেস দড়ি টানাটানি
বনাঞ্চলের বাফার জোনে অফিস রয়েছে, অভিযোগ করে নেওয়া কর্মসূচিতে গত মাসে সিপিএম-এর ছাত্র সংগঠন এসএফআই ওয়ানাডে রাহুল গান্ধীর অফিসে হামলা চালায় ও ভাঙচুর করে। যেই ঘটনার নিন্দা করেছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। হামলায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় প্রশাসন।
সেই সময় উপস্থিত এক পুলিশ আধিকারিককেও সরিয়ে দেয় কেরল সরকার। যদিও এই ঘটনার প্রতিবাদ করে নয়া দিল্লিতে সিপিএম সদর দফতরের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেসের ছাত্র সংগঠন। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান
সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
দলীয় অফিসে হামলা নিয়ে রাহুল বলেছেন, কাজটি দুর্ভাগ্যজনক এবং দায়িত্বজ্ঞানহীনয এই কার্যকলাপে যারা জড়িত, তাদেরকে বাচ্চা বলে অভিহিত করেছেন রাহুল গান্ধী।

বিজেপি ঐক্যে ফাটল স্পষ্ট, বলছে বিজেপি
আসলে বিজেপিকে মোকাবিলা করতে না পেরে এবার বিরোধী ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে। রাহুল গান্ধীর মন্তব্য থেকেই তা পরিষ্কার। বলেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন সিপিএম খেয়েছে ধীরে, সুস্থে। আর কংগ্রেস হাগড়ের মতো। ফলে দুদলের পার্থক্য নেই। তিনি বলেন, কেন্দ্রীয় এজেন্সি কাজ করছে। সবাই ধরা পড়বে।
তবে রাহুল গান্ধী সিপিএম-এর বিরুদ্ধে মন্তব্য করায় তা বিজেপির পক্ষে স্বস্তির বলে মনে করেন তিনি।












Click it and Unblock the Notifications