পর্নো ছবি দেখতে গিয়ে ধরা পড়লেন কংগ্রেস নেতা, বরখাস্তের দাবি বিজেপির
কংগ্রেসের জন্য চূড়ান্ত অস্বস্তি কর্ণাটক বিধানসভায়। কংগ্রেস নেতা প্রকাশ রাঠোড়ের বিরুদ্ধে রাজ্য আইনসভা পরিষদে মোবাইল ফোনে অশ্লীল ছবি দেখার অভিযোগ উঠেছে। তিনি মোবাইলে অশ্লীল ক্লিপগুলি ব্রাউজ করতে গিয়ে ধরা পড়েন।
কংগ্রেসের জন্য চূড়ান্ত অস্বস্তি কর্ণাটক বিধানসভায়। কংগ্রেস নেতা প্রকাশ রাঠোড়ের বিরুদ্ধে রাজ্য আইনসভা পরিষদে মোবাইল ফোনে অশ্লীল ছবি দেখার অভিযোগ উঠেছে। তিনি মোবাইলে অশ্লীল ক্লিপগুলি ব্রাউজ করতে গিয়ে ধরা পড়েন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি জানান, ইন্টারনেট থেকে তিনি ব্রাউজ করেননি, অযাচিত পোস্ট মুছে ফেলছিলেন মাত্র।

তিনি বলেন, "সাধারণত আমরা হাউসের ভিতরে মোবাইল ফোন বহন করি না। আমার মোবাইলটি পরীক্ষা করে দেখছিলামI আমি বুঝতে পারি আমার স্টোরেজ পূর্ণ হয়েছে। তাই আমি সেগুলি ডিলিট করছিলাম। এটাই প্রথম নয় যে কর্ণাটকের বিধায়ক পর্নো ছবি দেখছেন, এর আগে বিব্রত হতে হয়েছিল বিএস ইয়েদুরাপ্পা সরকারে।
২০১২ সালে লক্ষ্মণ সাওয়াদি এবং আরও দু'জনকে সমাবেশের ভিতরে একটি অশ্লীল ভিডিও ক্লিপ দেখতে গিয়ে ধরা পড়েছিলেন। সাওয়াদি এখন ডেপুটি মুখ্যমন্ত্রী, পাশাপাশি পরিবহণ মন্ত্রীরও দায়িত্ব পালন করছেন। অন্য একটি ঘটনায় বিজেপি-র অরবিন্দ লিম্বাবল্লির সঙ্গে দলীয় কর্মীর ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল হয়েছিল। তিনি সম্প্রতি সর্বশেষ মন্ত্রিসভা সম্প্রসারণে মধ্যপ্রদেশে সরকার গঠনে সহায়তা করার জন্য পুরস্কৃত হয়েছেন।
আগে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠলেওএ, এবার বিজেপির মুখপাত্র এস প্রকাশ কঠোর বার্তা দিয়েছেন। তিনি কংগ্রেস নেতা প্রকাশ রাঠোড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আইনসভা থেকে তাঁকে বরখাস্ত করার দাবি তুলেছেন। তিনি বলেন, বিজেপি বা কংগ্রেস যেই এই জঘন্য কাজ করুক না কেন তাঁর শাস্তি হওয়া উচিত।












Click it and Unblock the Notifications