সভায় লোক হয়নি, নজর ঘোরাতেই নিরাপত্তায় গলদের অজুহাত, মোদীর সফরকে পাল্টা কটাক্ষ সিধুর
সভায় লোক হয়নি, নজর ঘোরাতেই নিরাপত্তায় গলদের অজুহাত, মোদীর সফরকে পাল্টা কটাক্ষ সিধুর
প্রধানমন্ত্রী সভাতে কোনও লোকই হয়নি। ফাঁকা চেয়ার পড়েছিল। সেটা ঢাকতেই নিরাপত্তায় গলদের বিষয়টি তৈরি করা হয়েছে। এমনই দাবি করেছেন পাঞ্জাব কংগ্রেসের প্রধান নভজ্যোত সিং সিধু। ফাঁকা সভায় যোগদান করে লোক হাসানোর থেকে বাঁচতেই প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় গাফিলতিক কৌশন নিয়েছেন। নভজ্যোত সিং সিধু দাবি করেছেন ফিরোজপুরে প্রধানমন্ত্রী মোদীর সভায় আসলে কোনও লোকই হয়নি।

সিধুর সুরে সুর মিলিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চান্নিও। তিনি দাবি করেছিলেন ৭০,০০০ চেয়ার রাখা হয়েছিল পাঞ্জাবের ফিরোজপুরে মোদীর সভায়। তাতে ৭০০ আসনও ভরেনি। এই নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে কটাক্ষও করা হয়েছে বিজেপিকে। বলা হয়েছে ৭০,০০০ কুর্সি আর ৭০০ বান্দে। অর্থাৎ ৭০,০০০ েচয়ার আসর মাত্র ৭০০ জন লোক। ফিরোজ পুরের সভা সুপার ফ্লপ হতে চলেছে আঁচ করেই প্রধানমন্ত্রী নিরাপত্তায় গলদের ছুঁতো তৈরি করেছিলেন বলে কটাক্ষ করেছে পাঞ্জাব কংগ্রেস।
টুইটে আরও কটাক্ষ করে পাঞ্জাব কংগ্রেসের পক্ষ থেকে লেখা হয়েছে, পাঞ্জাবের সভায় লোক হবে না এটা প্রধানমন্ত্রীর ইগোতে লেগেছিল। গত ১ বছরেরও বেশি সময় প্রধানমন্ত্রী মোদী কৃষকদের সঙ্গে দেখা করেননি। সেকারণে পাঞ্জাবের কৃষকরাও তাঁর সঙ্গে দেখা করতে যেতে চায়নি বলে কটাক্ষ করা হয়েছে। সেটা বুঝতে পেরেই বিজেপিও পাঞ্জাবে মোদীর সুপার ফ্লপ র়্যালিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য পাঞ্জাব সরকারের বিরুদ্ধে বিজেপি একের পর এক অভিযোগ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। যদিও পাঞ্জাব সরকার বারবারই দাবি করেছে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোনও রকম গাফিলতি করা হয়নি। আর প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থাকে কেন্দ্রীয় সংস্থার উপর। সেই তথ্য রাজ্য পুলিশের কাছেও থাকে না। কাজেই নিরাপত্তা বা প্রধানমন্ত্রীর গতিপথের তথ্য ফাঁস করা রাজ্য পুলিশের পক্ষে সম্ভব নয়।
যদিও তার পরেও কংগ্রেস সরকারের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে অবসর প্রাপ্ত বিচারপতি, স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং একজন বিচারপতি রয়েছেন। তিনদিনের মধ্যে এই কমিটি রিপোর্ট দেবে। এদিকে সুপ্রিম কোর্টেও প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি নিয়ে মামলা দায়ের করা হয়েছে। আগামিকাল মামলার শুনানি হবে। আজই আবার এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ তলব করেন প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করে এই নিয়ে বিস্তারিত আলোচনাও করেছেন রাষ্ট্রপতি।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications