প্রশান্ত কিশোরের কৌশলী-অন্তর্ভুক্তি নিয়ে দ্বিধাবিভক্ত দল, মোদী-রাজ্যে কোন অঙ্ক কংগ্রেসের

নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর কি গুজরাত নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে হাত মেলাবেন? মোদী-রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের ভোট কৌশলী নিযুক্ত হবেন তিনি?

নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর কি গুজরাত নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে হাত মেলাবেন? মোদী-রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের ভোট কৌশলী নিযুক্ত হবেন তিনি? গুজরাত-কংগ্রেস দ্বিধাবিভক্ত প্রশান্ত কিশোরকে নিয়ে। কিন্ত প্রশান্ত কিশোর চান কংগ্রেসের হাত ধরে গুজরাতে মোদীকে হারাতে। পিকেকে নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব থাকলেও রাহুল গান্ধীর সবুজ সংকেতের অপেক্ষায় কংগ্রেস।

কংগ্রেস চিন্তা করছে প্রশান্ত কিশোরকে নিয়ে

কংগ্রেস চিন্তা করছে প্রশান্ত কিশোরকে নিয়ে

গুজরাত প্রদেশ কংগ্রেসের মধ্যে প্রশান্ত কিশোরকে নিয়ে বিভ্রান্তি রয়েছে। বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা বলেছেন, কংগ্রেস ইতিমধ্যেই গুজরাতের গ্রামীণ অঞ্চলে শক্তিশালী হয়েছে। কিন্তু নগর এলাকায় এলাকায় খুব বেশি পার্থক্য তৈরি করতে তারা পারেননি বিজেপির সঙ্গে। ঐতিহ্যগতভাবে গুজরাতের শহুরে এলাকা এখনও বিজেপির শক্ত ঘাঁটি। তা নিয়েই কংগ্রেস চিন্তা করছে প্রশান্ত কিশোরকে তাঁরা এন্ট্রি দেবে, নাকি নিজেরাই চেষ্টা করবে বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে।

প্রশান্ত কিশোরকে নিয়ে দ্বিধাবিভক্ত কংগ্রেস

প্রশান্ত কিশোরকে নিয়ে দ্বিধাবিভক্ত কংগ্রেস

কংগ্রেস হাইকমান্ডের কাছে সে ব্যাপারেই বার্তা পাঠানো হয়েছে যে, এই পরিস্থিতিতে প্রদেশ নেতৃত্ব কোন পথে হাঁটবে। এখন আর বেশি সময় নেই, কোনও কারণে বিলম্ব দলের কৌশলকে প্রভাবিত করবে। তাই কালবিলম্ব না করে চটজলটি সিদ্ধান্ত নিতে হবে। প্রশান্ত কিশোরকে ২০২২ সালের নভেম্বরে নির্ধারিত গুজরাট নির্বাচনের জন্য ভোট কৌশলী হিসেবে নিয়োগ করবে নাকি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য নিয়োগ করবে, তা নিয়েই সংশয়।

কংগ্রেস এবার লড়াইয়ে রয়েছেন মোদী-রাজ্যে

কংগ্রেস এবার লড়াইয়ে রয়েছেন মোদী-রাজ্যে

গুজরাত কংগ্রেসের এক প্রবীণ নেতার কথায়, প্রশান্ত কিশোরকে ভোট কৌশলের দায়িত্ব দেওয়া নিয়ে দলের অন্দরেই ৫০-৫০ বিভাজন তৈরি হয়েছে। ১৮২ সদস্যের গুজরাত বিধানসভায় শাসক দলকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছে কংগ্রেস। কংগ্রেস 2017 সালে বিজেপিকে কঠিন লড়াই দিয়েছিল। তবে গত পাঁচ বছরে বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ক পক্ষ পরিবর্তন করেছেন। কংগ্রেস ছেড়ে তারা বিজেপিতে যোগ দিয়েছেন। তারপরও কংগ্রেস এবার লড়াইয়ে রয়েছেন তীব্রভাবে।

প্রশান্ত কিশোরকে নিয়ে গুজরাতে কংগ্রেসের একাংশ

প্রশান্ত কিশোরকে নিয়ে গুজরাতে কংগ্রেসের একাংশ

কংগ্রেসের একাংশের অভিমত, প্রশান্ত কিশোর গুজরাতে কংগ্রেসের জন্য খুব বেশি পার্থক্য তৈরি করতে পারবেন না। গ্রামীণ অঞ্চলে কংগ্রেসের শক্ত ঘাঁটি রয়েছে এবং নেতারাও জানেন যে শহরাঞ্চলে বিজেপিকে হারানো কঠিন। সুতরাং কী লাভ প্রশান্ত কিশোরকে ভোটকৌশলী হিসেবে দায়িত্ব দিয়ে। এত টাকা খরচ করে কোনও ফায়দা হবে কি? তার বদলে এই টাকা প্রচার এবং অন্যান্য কর্মকাণ্ডের জন্য প্রার্থীদের দেওয়া উচিত বলে মনে করে একাংশ।

প্রশান্ত কিশোরের সমর্থনকারী কংগ্রেসে

প্রশান্ত কিশোরের সমর্থনকারী কংগ্রেসে

আবার দলের অন্য অংশের বক্তব্য, প্রশান্ত কিশোরের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রশান্ত কিশোরের সমর্থনকারী দলের একটি গোষ্ঠী গুঞ্জন তৈরি করেছে যে, তিনি যদি ভোট কৌশলী হিসেবে আসেন তবে আমাদের জেতা কনফার্ম হয়ে যাবে। এইভাবে দলীয় কর্মীদের প্রত্যাশা বাড়িয়েছেন তাঁরা। তাই সিদ্ধান্ত নিতে বিলম্বের অর্থ গ্রাউন্ড ওয়ার্কারদের নিরাশ করা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+