Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ram Mandir Inauguration: অযোধ্যায় যাবেন না রাহুল-সোনিয়ারা! কারণ জানিয়ে বার্তা কংগ্রেসের

Ram Mandir Inauguration: আগামী ২২ জানুয়ারি অয্যোধ্যায় রামমন্দিরের উদ্বোধন! আর সেই উদ্বোধনে যোগ দিচ্ছেন না কোনও কংগ্রেস নেতা-নেত্রীই। এমনটাই বার্তা দেওয়া হয়েছে হাইকমান্ডের তরফে। ইতিমধ্যে এই বিষয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ একটি প্রেস বিবৃতিও দিয়েছেন।

আর সেখানেই কংগ্রেসের তরফে কেউ রাম মন্দিরের উদ্বোধনে (Ram Mandir Inauguration) যোগ দেবে না বলে জানানো হয়েছে। এমনকি নির্বাচনী ফায়দা তুলতেই অর্ধসমাপ্ত মন্দিরের উদ্বোধন করা হচ্ছে বলেও অভিযোগ কংগ্রেসের (Congress)।

Ram Mandir Inauguration

রাম মন্দিরের উদ্বোধনকে (Ram Mandir Inauguration) কেন্দ্র করে অযোধ্যায় সাজো সাজো রব। এই অনুষ্ঠানে দেশ-বিদেশের একাধিক অতিথি উপস্থিত থাকবেন। আমন্ত্রণ জানানো হয় সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে অধীর চৌধুরীকেও। এছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও আমন্ত্রণ জানানো হয় ট্রাস্টের তরফে। এহেন অনুষ্ঠানে তাঁরা যাবেন কিনা এরপর থেকেই জোর জল্পনা তৈরি হয়। যদিও প্রেস বিবৃতিতে জয়রাম রমেশ স্পষ্ট জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে সভানেত্রী সনিয়া গান্ধী, সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী যাবেন না।

শুধু তাই নয়, প্রেস বিবৃতিতে কংগ্রেসের দাবি, ভারতে ভগবান রামের পুজো করে কোটি কোটি মানুষ। ধর্মাচরণ সবটাই ব্যক্তিগত ব্যাপার। বিজেপি এবং আরএসএস রামমন্দিরের নির্মাণকে রাজনৈতিক কর্মসুচিতে পরিণত করার চেষ্টা করছে বলেও বিবৃতিতে উল্লেখ বর্ষীয়ান কংগ্রেস নেতার। যা দেশের ধর্মপ্রাণ মানুষের ভাবাবেগের পরিপন্থী বলেও উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, নির্বাচনী ফায়দা তুলতেই অর্ধসমাপ্ত মন্দিরের উদ্বোধন করা হচ্ছে বলেও অভিযোগ কংগ্রেসের। ফলে তাঁরা কেউ এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

বলে রাখা প্রয়োজন, রামমন্দিরের উদ্বোধনের (Ram Mandir Inauguration) অনুষ্ঠানে যোগ দেবেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (WestBengal CM)। পুরোটাই রাজনৈতিক গিমিক বলে ব্যাখ্যা করেছেন তিনি। শুধু তাই নয়, অন্য ধর্মের মানুষকে অবহেলা করা, এটা কারও কাজ নয় বলেও বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

এমনকি তৃণমূলের তরফেও অয্যোধ্যায় (Ram Mandir Inauguration) আগামী ২২ জানুয়ারি কোনও প্রতিনিধি উপস্থিত থাকবে না বলেই জানা গিয়েছে। যদিও আগামী ২২ জানুয়ারি রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানকে (Ram Mandir Inauguration) ঘিরে বড় পরিকল্পনা বিজেপির।

ইতিমধ্যে সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+