Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ছত্তিশগড়ে ছত্রভঙ্গ বিজেপি, ক্ষমতা হাত বদলে কংগ্রেসের কাছে

ছত্তিশগড়ে বিজেপির দুর্গে ফাটল ধরাল কংগ্রেস। দীর্ঘদিনের বিজেপি শাসিত এই রাজ্যে প্রথমবার ভোটে জিতে ক্ষমতা দখল করতে চলেছে কংগ্রেস।

ছত্তিশগড়ে বিজেপির দুর্গে ফাটল ধরাল কংগ্রেস। দীর্ঘদিনের বিজেপি শাসিত এই রাজ্যে প্রথমবার ভোটে জিতে ক্ষমতা দখল করতে চলেছে কংগ্রেস। ৯০ আসনের ছত্তিশগড় বিধানসভায় কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় আসতে চলেছে বলে ভোটের ট্রেন্ডে ইঙ্গিত মিলেছে।

ছত্তিশগড়ে ছত্রভঙ্গ বিজেপি, ক্ষমতা আসতে চলেছে কংগ্রেসের হাতে

দেখা যাচ্ছে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪৬টির অনেক বেশি আসন কংগ্রেস দখল করতে চলেছে। ইতিমধ্যে কংগ্রেস ৬০টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে ২১টি আসনে। এছাড়া অন্যান্যরা এগিয়ে ৯টি আসনে।

২০১৩ সালের ভোটে বিজেপি ৪৯টি আসন পেয়ে এরাজ্যে ক্ষমতায় আসে। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন রমন সিং। বিরোধী কংগ্রেস জোট ৪১টি আসন পেয়েছিল। তবে এবার হিসাব উল্টে যেতে চলেছে।

ছত্তিশগড়ে মাও অধ্যুষিত বিভিন্ন এলাকায় ভোটের দিন অশান্তি হওয়া সত্ত্বেও সত্তর শতাংশের বেশি গড়ে ভোট পড়েছে। শেষ তিনটি দফায় রমন সিং সরকার গড়লেও এবার রাজ্যবাসী নতুন কোনও দলকে পদে আনতে চলেছে বলেই মনে করা হচ্ছে। এরাজ্যে কর্মসংস্থান, আইন শৃঙ্খলা, মাও দৌরাত্ম্য, দারিদ্র, পানীয় জল সহ একাধিক ইস্যু ছিল। কংগ্রেস তা দারুণভাবে প্রচারে কাজে লাগিয়েছে।

কংগ্রেসের বিরোধিতা করে বহুজন সমাজ পার্টি জোট বাঁধে অজিত যোগীর জনতা কংগ্রেসের সঙ্গে। তবে তাতে যে কংগ্রেসের বিশেষ ক্ষতি হয়নি তা ভোটের প্রাথমিক ফলাফলে স্পষ্ট হয়ে গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+