রাজ্যসভা নির্বাচনের তালিকা প্রকাশ কংগ্রেসের, জায়গা পেলেন না গুলাম নবি-আনন্দ শর্মা
সব জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যসভায় (Rajya Sabha) নির্বাচনের (Election) জন্য কংগ্রেস (Congress) প্রার্থী তালিকা ঘোষণা করল। এই তালিকায় ১০ জন নেতার নাম রয়েছে। কংগ্রেসের রাজ্যসভার তালিকায় বিক্ষুব্ধদের জায়গা দেওয়া হয় কিন
সব জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যসভায় (Rajya Sabha) নির্বাচনের (Election) জন্য কংগ্রেস (Congress) প্রার্থী তালিকা ঘোষণা করল। এই তালিকায় ১০ জন নেতার নাম রয়েছে। কংগ্রেসের রাজ্যসভার তালিকায় বিক্ষুব্ধদের জায়গা দেওয়া হয় কিনা কিংবা কতজনকে জায়গা দেওয়া হয়, তা নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছিল। দেখা গিয়েছে ওই তালিকায় জি ২৩ (G 23) ভুক্ত ২ নেতা মুকুল ওয়াসনিক এবং বিবেক তানখাতে রাখা হলেও নাম নেই বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) এবং আনন্দ শর্মার (Anand Sharma)।

জি ২৩ ভুক্ত নেতাদের মধ্যে বিভাজন তৈরি
যেভাবে কংগ্রেসের তরফে রাজ্যসভার জন্য শীর্ষ নেতাদের মনোনয়ন দেওয়া হয়েছে, তাতে জি ২৩ ভুক্ত নেতাদের মধ্যে বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে। সেখানে গুলাম নবি আজাদ এবং আনন্দ শর্মাকে টিকিট না দেওয়া হলেও মুকুল ওয়াসনিক এবং বিবেক তানখাকে টিকিট দেওয়া হয়েছএ। প্রসঙ্গত এই জি ২৩ ভুক্ত নেতারা ২০২০-র অগাস্টে দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে চিঠি লিখে কংগ্রেসে অভ্যন্তরীণ সংস্কার এবং যৌথ নেতৃত্বের দাবি করেছিলেন। অপর নেতা কপিল সিবাল কংগ্রেস ছেড়ে উত্তর প্রদেশ থেকে নির্দল প্রার্থী হিসেবে এসপির সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কোন নেতা কোন রাজ্য থেকে
কংগ্রেস ঠিক করেছে মুকুল ওয়াসনিককে রাজস্থান থেকে এবং বিবেক তানখাকে মধ্যপ্রদেশ থেকে প্রার্থী করা হবে। অন্যদিকে প্রাক্তন কেন্দ্রূীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে তামিলনাড়ু থেকে এবং জয়রাম রমেশকে কর্নাটক থেকে প্রার্থী করা হবে। এর আগে চিদাম্বরম মহারাষ্ট্র থেকে প্রতিনিধিত্ব করেছিলেন। বর্তমানে তিনি নিজের রাজ্যে ফিরছেন। তাঁর ছেলে কার্তি তামিলনাড়ু থেকে লোকসভার সদস্য।
অন্যদিকে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালাকে রাজস্থান থেকে এবং অজয় মাকেনকে হরিয়ানা থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। শেষ দুই নেতা রাহুল গান্ধীর কাছের বলেই পরিচিত।
উত্তর প্রদেশের নেতাদের যাঁদের তালিকায় রাখা হয়েছে, তাঁরা আবার প্রিয়ঙ্কা গান্ধীর ঘনিষ্ঠ বলেই পরিচিত। এঁদের মধ্যে ছত্তিশগড় থেকে প্রার্থী করা হয়েছে রাজীব শুক্লাকে, ইমরান প্রতাপগড়িকে মহারাষ্ট্র থেকে এবং প্রমোদ তিওয়ারিকে রাজস্থান থেকে প্রার্থী করা হয়েছে। বিহারের প্রাক্তন লোকসভার সদস্য রঞ্জিত রঞ্জনকে ছত্তিশগড় থেকে প্রার্থী করা হয়েছে।

রাজস্থান, ছত্তিশগড়ে বহিরাগত প্রার্থী
যে দুই বড় রাজ্যে কংগ্রেস ক্ষমতায় রয়েছে, তার মধ্যে রয়েছে রাজস্থান ও ছত্তিশগড়। সামনেই এই দুই বড় রাজ্যে বিধানসভা নির্বাচন। তবুও স্থানীয় প্রার্থীর দাবিকে উপেক্ষা করে এই দুই রাজ্যে কংগ্রেস মনোনীত প্রার্থীরা বহিরাগত। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যেভাবে নেতাদের মনোনয়ন দেওয়া হয়েছে, তাতে সাংসদ রাহুল গান্ধী এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধীর ছাপ স্পষ্ট।

সোনিয়া গান্ধীর পরামর্শদাতা গুলাম নবি এবং আনন্দ শর্মা
গুলাম নবি আজাদ এবং আনন্দ শর্মার মতো নেতাদের পুনর্বাসন নিয়ে জল্পনা ছিল। তাঁদের দুজনকে রাজ্যসভার তালিকা থেকে বাদ দেওয়া হলেও, দুজনেই কংগ্রেসের উপদেষ্টা গ্রুপের সদস্য। তাঁরা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে নিয়মিত পরামর্শ দেবেন।












Click it and Unblock the Notifications