Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'চিন বৃহত্তম অর্থনীতির দেশ', জয়শঙ্করের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া কংগ্রেসের

ভারত-চিন সীমান্তে উত্তেজনা। এই অবস্থায় গত ২৪ ঘন্টায় সীমান্ত নিয়ে বেজিংয়ের মাটিতে বৈঠক হয়েছে। এই অবস্থায় বিদেশমন্ত্রীর বক্তব্য ঘিরে সমালোচনার ঝড়। যা নিয়ে কংগ্রেস যা বলল ।

সীমান্ত ইস্যুতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সমালোচনা করলেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি (Manish Tewari)। সম্প্রতি সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে চিন প্রসঙ্গে জয়শঙ্কর বলেছেন, চিনের অর্থনীতি বৃহত্তর। আর তাই তাঁদের সঙ্গে টেক্কা দেওয়া নিয়ে কিছু মন্তব্য করেন তিনি।

আর তাতেই কংগ্রেসের সমালোচনার মুখে পড়তে হচ্ছে বিদেশমন্ত্রীকে। কংগ্রেস সাংসদ বলছেন, এর থেকে পুরোপুরি আত্মসমপর্ণ করে দেওয়ার কথা বলতে পারতেন জয়শঙ্কর।

'চিন একটা বৃহত্তর অর্থনীতির দেশ'

'চিন একটা বৃহত্তর অর্থনীতির দেশ'

ওই সাক্ষাৎকারে বিদেশমন্ত্রী আরও বলেছেন, চিন একটা বৃহত্তর অর্থনীতির দেশ। অপেক্ষাকৃত ছোট অর্থনীতির দেশ ভারত। আমি কি একটা বৃহৎ অর্থনীতির দেশের সঙ্গে লড়াইয়ের পথে হাঁটতাম? প্রশ্ন বিদেশমন্ত্রীর। শুধু তাই নয়, তাঁর মতে, এটা প্রতিক্রিয়ার কোনও বিষয় নয়। এটা একটা সাধারণ বুদ্ধির ব্যাপার। এমনকি এটা শুধুমাত্র আবেগ কিংবা ভালোবাসার ব্যাপার নয়। সীমান্তে শান্তিরক্ষা করাটাই সবথেকে গুরুত্বপূর্ণ বলে ওই সাক্ষাৎকারে জানান এস জয়শঙ্কর। তিনি আরও বলেন, এটা পুরোটাই এক হিসাবের ব্যাপার। বহু সংখ্যায় সৈন্যকে আমরা সীমান্তের দিকে নিয়ে যেতে পারি না বলেও দাবি বিদেশমন্ত্রীর।

 আত্মসমর্পণের কথা বলাটা বেশি সম্মানের

আত্মসমর্পণের কথা বলাটা বেশি সম্মানের

আর এই বিবৃতি শুনেই টুইটে প্রতিক্রিয়া দিয়েছেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি (Manish Tewari)। তাঁর দাবি, এর থেকে আত্মসমরপর্ণের কথা বলাটা বেশি সম্মানের ছিল। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে কেন্দ্রীয় সরকার সংসদে চিন সংক্রান্ত আলোচনা করতে চাইছে না বলে অভিযোগ কংগ্রেস নেতার। শুধু তাই নয়, এস জয়শঙ্করকে ব্যর্থতম বিদেশমন্ত্রী বলেও কটাক্ষ করেছেন তিনি। কংগ্রেস মনে করিয়ে দিয়েছে, আড়াই বছর হতে চলল ভারতে কোনও মার্কিন রাষ্ট্রদূত নেই।

চিন নিয়ে কোনও মিথ্যা কথা বলো না

চিন নিয়ে কোনও মিথ্যা কথা বলো না

অন্যদিকে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হেড সুপ্রিয়া শ্রীনাথে চিন ইস্যুতে মোদী সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন। কংগ্রেস নেত্রী তাঁর টুইটে লিখেছেন, '' তোমরা জি-২০ সম্মেলন করতেই পারো। যে কোনও নাটক করতেই পারো। কিন্তু চিন নিয়ে কোনও মিথ্যা কথা বলো না''। তিনি প্রশ্ন তুলে বলছেন, বিদেশমন্ত্রী বলছেন আমরা ক্ষুদ্রতর অর্থনীতির দেশ। এটাই মানে কি? এহেন মন্তব্যকে তীব্র নিন্দাজনক বলে অ্যাখ্যা দিয়েছেন সুপ্রিয়া শ্রীনাথে। অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশও আমাদের থেকে ভালো জায়গাতে আছে বলেও চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+