CWC পুনর্গঠন করল কংগ্রেস! তালিকায় শশী তারুর-শচীন পাইলট, বাংলা থেকে অধীর চৌধুরী ছাড়া আর কে-কে
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস ওয়ার্কিং কমিটির নতুন দল ঘোষণা করলেন। খাড়গে তাঁর বিরুদ্ধে কংগ্রেস সভাপতি নির্বাচনে দাঁড়ানো শশী তারুর এবং রাজস্থান কংগ্রেসের নেতা শচীন পাইলটকে তাঁর দলভুক্ত করেছেন। এছাড়াও গান্ধী পরিবারের তিন মুখকেই রাখা হয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে।
এই দলে খাড়গের পরে নাম রয়েছে সনিয়া গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর। তারপরেই রয়েছে রাহুল গান্ধীর নাম। পঞ্চম নামটি বাংলার অধীর রঞ্জন চৌধুরীর। তালিকায় রয়েছে একে অ্যান্টনি, অম্বিকা সোনি, মীরা কুমার ও দিগ্বিজয় সিং-এর নাম। প্রসঙ্গত একে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টকে বিজেপি তাদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করেছে।

অনেক তরুণ মুখকে এবারের দলে জায়গা দেওয়া হয়েছে। রাহুল গান্ধীর পাশাপাশি জায়গায় দেওয়া হয়েছে, শচীন পাইলটকে। রাখ হয়েছে চরণজিৎ সিং চান্নি, কুমারী শৈলজা, দীপেন্দ্র সিং হুডা। গৌরব গগৈয়ের মতো নেতার নামও।
The Congress President Shri @kharge has constituted the Congress Working Committee.
— Congress (@INCIndia) August 20, 2023
Here is the list: pic.twitter.com/dwPdbtxvY5
তালিকায় পি চিদাম্বরম রয়েছেন দশম স্থানে। প্রিয়ঙ্কা গান্ধী ভডরা রয়েছেন ১৮ তম স্থানে। তালিকায় ৩৪ নম্বরে রয়েছেন দীপা দাশমুন্সি। তাঁর নাম রাখা হয়েছে সাধারণ সম্পাদক হিসেবে। সব মিলিয়ে নয়জন সাধারণ সম্পাদক রয়েছেন।
ওয়ার্কিং কমিটিতে স্থায়ী আমন্ত্রিত সদস্য রয়েছেন ১৮ জন। এই তালিকায় ত্রিপুরা থেকে রাখা হয়েছে সুদীপ রায় বর্মনকে। স্থায়ী আমন্ত্রিত সদস্যদের থেকে সাধারণ সম্পাদক করা হয়েছে নয়জনকে। বিশেষ আমন্ত্রিত সদস্য রাখা হয়েছে নয়জনকে। এক্স অফিসিও হিসেবে রাখা হয়েছে চারজনকে।
-
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান











Click it and Unblock the Notifications