কংগ্রেসকে আক্রমণের জবাবা পেলেন ঋষি কাপুর, অভিনেতার নামে খোলা হল সুলভ শৌচালয়!
এলাহাবাদ, ২৪ মে : ভারতে রাস্তা, প্রকল্প, সরকারি সম্পদ সব কেন গান্ধী পরিবারের নামে হবে এ নিয়ে টুইটারে প্রশ্ন তুলেছিলেন অভিনেতা ঋষি কাপুর। তারই পাল্টা জবাবে ঋষি কাপুরের নামে সুলভ শৌচালয় খুলল কংগ্রেস কর্মীরা।
যদিও এই নামকরণ সরকারিভাবে হয়নি। তবুও এলাহবাদের শিবাজি পার্কে প্রায় ৫০-৬০ জম কংগ্রেস কর্মী জড়ো হন। এবং একটি সুলভ শৌচালয়ের বাইরের দেওয়ালে ঋষি কাপুরের নাম লেখা একটি বোর্ড ঝুলিয়ে দেয় কংগ্রেস কর্মীরা।

ঋষি কাপুরের মন্তব্যের বিরোধিতা এমনই নজিরবিহীন ভাবে দেখালেন কংগ্রেস কর্মীরা। কিছুদিন আগেই ঋষি টুইটারে প্রশ্ন তুলেছিলেন, "কেন ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর? কেন মহাত্মা গান্ধী বা ভগৎ সিং, আম্বেদকর অথবা আমার নামে নয়। দেশের সম্পদের নাম তাদের নাম দিয়ে হওয়া উচিত যাঁরা সমাজের জন্য কিছু করেছেন। সবকিছু গান্ধীদের নামে। আমি সমর্থন করি না।"
এরপরই ঋষির নামে দেশের সরকারি সম্পত্তির নামকরণের অভিনব জবাব দেন কংগ্রেস কর্মীরা। পাশাপাশি গান্ধী পরিবারের নাম ব্যবহারের যৌক্তিকতা নিয়ে সওয়ালও করেন তারা। তাদের কথায়, দেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গান্ধী পরিবারের।
পাশাপাশি অভিনেতার এই টুইটগুলিকে কেন্দ্রের শাসকদলের সুনজরে আসার চেষ্টা বলেই ব্যাখ্যা করা হয়েছে কংগ্রেসের তরফে।












Click it and Unblock the Notifications