কংগ্রেসেই এখন সংখ্যাগরিষ্ঠ দল মেঘালয়ে, সম্ভাবনা নয়া সরকার গঠনের
দেশের একাধিক রাজ্যে উপনির্বাচনের ফলাফলে বেলা বাড়ার সাথেই দেখা গিয়েছে বিজেপি বিরোধী ঝড়। কংগ্রেস থেকে শুরু করে একাধিক আঞ্চলিক দলের জয়ের এদিন ধরাশায়ী হয়ে পড়ে মোদী-অমিত শাহ শিবির।
দেশের একাধিক রাজ্যে উপনির্বাচনের ফলাফলে বেলা বাড়ার সাথেই দেখা গিয়েছে বিজেপি বিরোধী ঝড়। কংগ্রেস থেকে শুরু করে একাধিক আঞ্চলিক দলের জয়ের এদিন ধরাশায়ী হয়ে পড়ে মোদী-অমিত শাহ শিবির। গেরুয়া ঝড় গিয়ে পৌঁছেছে উত্তরপূর্ব ভারতেও। মেঘালয়ের আমপাতি বিধানসভা কেন্দ্র এদিন জয় করে নিয়েছে কংগ্রেস শিবির।

আমপাতিতে জয়লাভ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মকুল সাংমার মেয়ে মিয়ানি ডি শিরা। এদিকে, আমপাতি দখল করার সঙ্গেই সঙ্গেই মেঘালয়ে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে আসছে কংগ্রেস। কংগ্রেসের দখলে এখন ২১ টি আসন। সেখানে বর্তমা শাসক দল বিজেপি সম্বলিত মেঘালয়া ডেমোক্রেটিক অ্যালায়েন্স। রাজনৈতিক অঙ্কের হিসাব বলছে এই রাজ্যে, ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির রয়এছে ৭ জন বিধায়ক, পিডিএফঃএর রয়েছে ৪, এইচএসপিডিপি-র রয়েছএ ২, বিজেপি-র রয়েছে ২ জন বিধায়ক। ফলে সেখানে নয়া সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে। মনে করা হচ্ছে কর্ণাটকের ঘরানাতই সরকার গঠনের প্রস্তাব মেঘালয়ের রাজ্যপালকে এবার দিতে পারে কংগ্রেস। বিভিন্ন সূত্রের খবরে এমনই তথ্য উঠে আসছে।
Congress candidate Miani D Shira wins Ampati seat in #Meghalaya. She is the daughter of Former CM and Congress leader Mukul Sangma pic.twitter.com/fLkwk9SVrp
— ANI (@ANI) May 31, 2018
উল্লখ্য, আমপাতি কেন্দ্রটি সাংমা পরিবারের পোক্ত গড়। গারো পাহাড়ের এই এলাকায় সাংমা পরিবারের দাপট অনস্বীকার্য। আমপাতি কেন্দ্রটির প্রাক্তন বিধায়ক ছিলেন কংগ্রেস নেতা মুকুল সাংমা। তাঁর প্রয়াণের পর কেন্দ্রটি বিধায়ক শূন্য হয়। সেই মর্মে আয়োজিত হয় উপ নির্বাচন। আর নির্বাচনের প্রার্থী বেছে নেওয়া হয় মুকুল কন্যা মিয়ানিকে। মিয়ানি এদিন এই নির্বাচনে জয়লাভ করেন।












Click it and Unblock the Notifications