নেতা-মন্ত্রীর পরিবারকেই ডজন দুয়েক টিকিট বিজেপির, 'পরিবারবাদ' নিয়ে প্রশ্ন কংগ্রেসের

দরজায় কড়া নাড়ছে কর্নাটকের বিধানসভা নির্বাচন। শাসক-বিরোধী তরজাও তুঙ্গে। ইতিমধ্যে প্রার্থী তালিকাসামনে আসতে শুরু করেছে, আর তা নিয়েও শুরু হয়েছে চাপান-উতোর। নেতাদের আত্মীয়দেরই বেছে বেছে টিকিট দেওয়া হচ্ছে? উঠেছে প্রশ্ন।

বিরোধী দল কংগ্রেসের পরিবারবাদ নিয়ে বারবার সরব হয়েছে বিজেপি। কেন এক পরিবারেই আটকে থাকবে দলের রাশ? তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। কিন্তু কর্নাটক বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় দেখা গেল সেই একই ছবি। একের পর এক রাজনৈতিক পরিবারের সদস্যদের দেওয়া হয়েছে টিকিট।

karnataka election 2023

২১২ জন প্রার্থীর তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে বিজেপি। সেখানে জায়গা পেয়েছেন অন্তত ১০ টি রাজনৈতিক পরিবারের সদস্য। অর্থাৎ প্রায় দি ডজন প্রার্থীর কোনও না কোনও আত্মীয় নেতা বা মন্ত্রী।

প্রার্থী তালিকায় রয়েছেন জারকিহোলি ব্রাদার্স। রমেশ জারকিহোলি ও বালচন্দ্র জারকিহোলি টিকিট পেয়েছেন। দুটি টিকিট দেওয়া হয়েছে প্রয়াত মন্ত্রী উমেশ কাট্টির পরিবারকে। প্রার্থী হয়েছেন নিখিল কাট্টি ও রমেশ কাট্টি। সোমশেখর রেড্ডি ও করুণাকর রেড্ডির নাম রয়েছে প্রার্থী তালিকায়, এরা দুজনেই বিশিষ্ট রাজনীতিক তথা ব্যবসায়ী গালি জনার্দন রেড্ডির ভাই।

এছাড়াও তালিকায় রয়েছেন কর্নাটকের মন্ত্রী শশীকলা জোল্লে, যিনি আবার সাংসদ আন্নাসাহেব জোল্লের স্ত্রী।

karnataka election 2023

সাংসদ উমেশ যাদবের ছেলে অবিনাশ যাদব, সাংসদ জিএস বাসবরাজের ছেলে জ্যোতি গনেশও টিকিট পেয়েছে এবার। বিজয়নগর থেকে বিজেপি প্রার্থী করেছে আর এক মন্ত্রী আনন্দ সিং-এর ছেলে সিদ্ধার্থ সিং। বাসবানগুড়ির বিধায়ক এলএ রবি সুব্রক্ষণ্যম টিকিট পেয়েছেন, যিনি সাংসদ তেজস্বী সূর্যের আত্মীয়। কর্নাটকের আর এক মন্ত্রী বি শ্রীরামুলু ও তাঁর ভাইপো টিএইচ সুরেশ বাবু, দুজনেই প্রার্থী। বিজেপি নেতা ইয়েদুরাপ্পার ছেলে বিওয়াই বিজয়েন্দ্র টিকিট পেয়েছেন শ্রীকারিপুরা থেকে।

ইতিমধ্যেই এই পরিবারবাদ নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে কংগ্রেস। কংগ্রেসের মুখপাত্র গৌরব বল্লভ দাবি করেছেন, ২১২ জন প্রার্থীর যে তালিকা প্রকাশ করেছে বিজেপি, তার মধ্যে স্বজনপোষণের ফল। বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময়ই পরিবারবাদের বিপক্ষে কথা বলেছেন। এই প্রসঙ্গে কর্নাটকের বিজেপি নেতা এন রবি কুমার স্বীকার করে নিয়েছেন যে বেশ কিছু প্রার্থীর সঙ্গে নেতা-মন্ত্রীদের সম্পর্ক রয়েছে। তবে তাঁর দাবি, কংগ্রেস ও জেডিএস যেভাবে পরিবারবাদ দিয়েই গোটা দল চালাচ্ছেন, বিজেপির ক্ষেত্রে তেমনটা নয় বলেই মন্তব্য করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+