মমতার সরকারকেই কি নকল কংগ্রেসের! কর্নাটকে প্রথম মন্ত্রিসভা বৈঠকের পরই প্রশ্ন

কংগ্রেস কি বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেই নকল করতে চলেছে। ভোট প্রচারে প্রতিশ্রুতির বহরে তেমন আভাস ছিল। শনিবার সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর যেসব সিদ্ধান্ত নিলেন, তা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কার্বন কপি বলেই মনে করছ রাজনৈতিক মহল।

শুধু এ প্রশ্নই উঠছে না যে মমতার সরকারকেই কংগ্রেস নকল করছে কি না, তার সঙ্গে কর্নাটকের প্রথম মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রশ্ন উঠছে, কী করে এতটা মিল হল বাংলা ও কর্নাটকের স্কিমগুলিতে বা প্রকল্পগুলিতে। রাজনৈতিক মহলে তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে রীতিমতো।

মমতার সরকারকেই কি কর্নাটকে নকল করছে কংগ্রেস

কংগ্রেস ভোট প্রচারে ৫ প্রতিশ্রুতি দিয়েছিল। ক্ষমতায় এলেই সেই প্রতিশ্রুতি পূরণ করবে তারা। কথামতোই কাজ। মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণকেই অগ্রাধিকার দেওয়া হল কর্নাটকের সিদ্দারামাইয়া সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে। তারা পাঁচ গ্যারান্টি বাস্তবায়নের আদেশ দিল।

কর্নাটকে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস যে পাঁচটি প্রতিশ্রুতি দিয়েছিল, তা হল-গৃহজ্যোতি, গৃহলক্ষ্মী, অন্ন-ভাগ্য, যুবনিধি ও উচিতা প্রয়াণা। প্রতি পরিবারের জন্য ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ প্রদানের জন্য গৃহজ্যোতি প্রকল্প। প্রতিটি পরিবারের গৃহকর্ত্রীকে ২০০০ টাকা মাসিক সহায়তার জন্য গৃহলক্ষ্মী প্রকল্প।

সেইসঙ্গে বিপিএল পরিবারের প্রত্যেক সদস্যকে বিনামূল্যে ১০ কেজি চাল প্রদানের জন্য অন্নভাগ্য প্রকল্প। বেকার স্নাতক যুবকদের জন্য প্রতি মাসে ৩০০০ টাকা এবং বেকার ডিপ্লোমাধারীদের জন্য ১৫০০ টাকা প্রদানে যুবনিধি প্রকল্পে। পাবলিক ট্রান্সপোর্ট বাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণের জন্য উচিতা প্রয়াণা প্রকল্প রূপায়ণের নির্দেশও দেওয়া হয়।

মমতার সরকারকেই কি কর্নাটকে নকল করছে কংগ্রেস

এই পাঁচ প্রকল্পের মধ্যে বেশ কয়েকটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রতিশ্রুতির মিল পাওয়া গিয়েছে। যেমন কর্নাটকে গৃহলক্ষ্মী প্রকল্পের সূচনা করতে চলেছেন সিদ্দারামাইয়া। ওই একই প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে বাংলায়। আবার যুবশ্রী, দুয়ারে রেশন, সবুজ সাথী-সহ ইত্যাদি প্রকল্প রয়েছে বাংলায়। তেমনই কর্নাটকেও এই জাতীয় প্রকল্প রূপায়ণ করতে চলেছে নবনির্বাচিত কংগ্রেস সরকার।

আসলে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন তৃতীয়বারের জন্য, সেইসব পরিকল্পনা ছিল প্রশান্ত কিশোরের মস্তিষ্ক প্রসূত। আর কংগ্রেসের ক্ষেত্রে এবার পরিকল্পনা প্রস্তুত করেছেন সুনীল কানুগোলু। প্রশান্ত কিশোর ও সুনীল কানুগোলু উভয়েই সতীর্থ। তাঁদের কাজ ও ভাবনার মধ্যে যে মিল রয়েছে, তার প্রমাণ কংগ্রেসও তৃণমূল সরকারের আনা প্রকল্পগুলি।

এদিন প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরে এক সাংবাদিক বৈঠকে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, "ইস্তাহারে পাঁচটি গ্যারান্টি দেওয়া হয়েছিল। সেই পাঁচটি গ্যারান্টি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরেই আমরা প্রতিশ্রুতি রাখতে বদ্ধপরিকর। আগামী এক সপ্তাহের মধ্যে মন্ত্রিসভার পরবর্তী বৈঠক ডাকা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+