৫৩টি কৃষিভিত্তিক সংস্থা খুলেছে আদানি-আম্বানিরা! ভারতে আসতে চলেছে 'কর্পোরেট রাজ'

এবার সরাসরি আদানি-আম্বানিদের বিরুদ্ধে অভিযোগ তুললেন পাঞ্জাবের খাদুর সাহিবের সাংসদ জেএস গিল। এদিন তিনি একটি অভিযোগ করেন গত কয়েক মাসে নাকি আদানি এবং আম্বানিরা দেশে ৫৩টি কৃষিভিত্তিক সংস্থা রেজিস্টার করেছে। উল্লেখিত, কৃষি আন্দোলনের শুরু থেকেই বিভিন্ন বিরোধী দলগুলি অভিযোগ তুলেছিল যে, নয়া কৃষি আইন যদি লাগু হয়, তবে দেশে শুরু হবে কর্পোরেট রাজ।

আদানি এবং আম্বানি গ্রুপ ৫৩টি কৃষিভিত্তিক সংস্থা রেজিস্টার করিয়েছে

আদানি এবং আম্বানি গ্রুপ ৫৩টি কৃষিভিত্তিক সংস্থা রেজিস্টার করিয়েছে

এদিন পাঞ্জাবের খাদুর সাহিবের সাংসদ জেএস গিল বলেন, 'আমার কাছে তথ্য রয়েছে যে আদানি এবং আম্বানির বিভিন্ন গ্রুপ ৫৩টি নতুন কৃষিভিত্তিক সংস্থা রেজিস্টার করিয়েছে। আমরা তাই আমাদের আন্দোলন জারি রাখব, যতদিন না কেন্দ্র এই আইন প্রত্যাহার।' জেএস গিল সহ পাঞ্জাবের সব কংগ্রেস সাংসদরা বর্তমানে দিল্লির জন্তরমন্তরে অবস্থান করছেন কৃষি আইনের বিরোধিতায়।

রাহুল গান্ধীর অভিযোগ

রাহুল গান্ধীর অভিযোগ

উল্লেখিত এদিন রাহুল গান্ধী একটি টুইটের মাধ্যমে কেন্দ্রকে তোপ দেগে বলেন, 'কেন্দ্রের মোদী সরকারের জন্য একমাত্র বন্ধু সাম্রাজ্যবাদীরা। কেন্দ্রের জন্যে বিক্ষোভকারী পড়ুয়ারা দেশ বিরোধী। উদ্বেগে থাকা জনসাধারণ হল শহুরে নক্সাল। পরিযায়ী শ্রমিকরা হলেন কোভিড কেরিয়ার। ধর্ষণের নির্যাতিতারা কেউ না। এছাড়া কৃষকরা হলেন খালিস্তানি।'

কর্পোরেটদের হাতে খাদ্য সুরক্ষা

কর্পোরেটদের হাতে খাদ্য সুরক্ষা

এদিকে এই বিষয়ে এদিন নিজের পুরোনো দলের বিরুদ্ধে মুখ খোলেন কংগ্রেস নেতা নভজোৎ সিং সিধুও। এদিন তিনি বলেন, 'আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন হল আমাদের জন্যে শেষ উপায়। দেশের খাদ্য ব্যবস্থা যাতে কর্পোরেটদের হাতে না চলে যায়, সেই লক্ষ্যেই আমাদের এই আন্দোলন। কেন্দ্রীয় সরকার সবাইকে ভুল বোঝাচ্ছে। যেই কৃষকরা দেশের খাদ্য সুরক্ষা নিশ্চিত করেছেন, তাদেরকে অসম্মান করছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র তাদের ভুল পদক্ষেপে অনড় রয়েছে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+