মধ্যপ্রদেশে কমল নাথের সরকার মহাসংকটে! বিজেপির বিরুদ্ধে ৮ বিধায়ককে অপহরণের অভিযোগ
মধ্যপ্রদেশের গভীর রাতে রাজনৈতিক নাটক তীব্র আকার নিয়েছে। কংগ্রেসের অভিযোগ, রাজ্য সরকারকে পতনের ষড়যন্ত্র করছে বিজেপি।
মধ্যপ্রদেশের গভীর রাতে রাজনৈতিক নাটক তীব্র আকার নিয়েছে। জাতীয় কংগ্রেসের অভিযোগ, রাজ্য সরকারকে পতনের ষড়যন্ত্র করছে বিজেপি। সেই লক্ষ্যে বিজেপি আটজন বিধায়ককে হরিয়ানার একটি হোটেলে নিয়ে গিয়েছিল। এই অভিয়োগের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রদেশের কমলনাথ সরকার মহা সংকটের মুখে দাঁড়িয়ে।

মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রীর দাবি
মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী জিতু পাটোয়ারির বক্তব্য, গেরুয়া শিবিরের এক প্রবীণ নেতা এক বিএসপি বিধায়ককে চার্টার্ড ফ্লাইটে দিল্লিতে নিয়ে গিয়েছিলেন। তাঁর অভিযোগ, বেআইনি প্রচেষ্টা চালাচ্ছে বিজেপি। মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়কদের বিজেপি প্রলোভন দিতে শুরু করছে। কংগ্রেস প্রবীণ দিগ্বিজয় সিংও এই দাবি করেছিলেন।

কংগ্রেসের দাবি খারিজ বিজেপির
বিরোধী বিজেপি দলের পক্ষে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান এই দাবি খারিজ করে দিয়েছিলেন। পাটোয়ারির অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, প্রাক্তন মন্ত্রী নরোত্তম মিশ্র, ভূপেন্দ্র সিংহ এবং রামপাল সিংহসহ বিজেপির প্রবীণ নেতারা ষড়যন্ত্রের অংশ হিসাবে আটজন বিধায়ককে জোর করে হরিয়ানার একটি হোটেলে নিয়ে গিয়েছিলেন।

পারস্পরিক চাপানউতোর
তিনি বলেন, "বিধায়করা আমাদের বলেছিলেন যে তাঁরা জোর করে বিজেপি নেতাদের দ্বারা আবদ্ধ ছিলেন। আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছি। তাদের মধ্যে চারজনও ফিরে এসেছেন তবে তারা উপজাতি বিধায়ক বিশাহুলাল সিংহকে জোর করে ছিনিয়ে নিয়েছেন।

কমলনাথের ভরসা
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সরকার ভাঙতে পারবেন না ওরা। আমার বিশ্বাস কংগ্রেস বিধায়কদের ওরা কিনতে পারবে না। কংগ্রেস সূত্রে জানা গেছে, হরিয়ানায় নেওয়া আটজন বিধায়কদের মধ্যে চারজন কংগ্রেসের, একজন স্বতন্ত্র এবং বাকিরা বিএসপি ও এসপি থেকে রয়েছেন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications