Parliament Session 2024: রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ, কী বললেন স্পিকার?
সকাল থেকেই উত্তাল হয়ে উঠেছিল সংসদের লোকসভার অধিবেশন। আজ প্রথমবার লোকসভার বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধী বলেছেন সংসদে। কিন্তু কংগ্রেসের অভিযোগ প্রথম দিনেই যাতে রাহুল গান্ধী বলতে না পারেন সেকারণে তাঁর মাইক বন্ধ করে রাখা হয়েছিল।
এবং স্পিকার ওম বিড়লাই নাকি মাইকের সুইচ অফ করে দিয়েছিলেন। এই নিয়ে লোকসভায় স্পিকার বলেন।, অনেকেই সংসদের বাইরে বেরিয়ে অভিযোগ করেছেন আমি নাকি রাহুল গান্ধীর মাইকের সুইচ অফ করে দিয়েছিলাম। কিন্তু অনেকেই এটা জানেন না যে স্পিকারের চেয়ারে যিনি বসেন তাঁর হাতে মাইক অন অফ করার ক্ষমতা থাকে না।

ওম বিড়লা কংগ্রেসের এই অভিযোগ উড়িয়ে দিয়ে পুরোটাই অপ্রাসঙ্গিক বলে পাল্টা মন্তব্য করেছেন। সোমবার অধিবেশনের শুরু থেকেই নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র লিক নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। এই নিয়ে সংসদে আলোচনার দাবি করেছিলেন বিরোধী দলের সাংসদরা।
কিন্তু স্পিকার কিছুতেই এই বিষয়ে আলোচনা করতে রাজি হননি। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দাবি করেছিলেন, নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে সংসদে একটি নির্দিষ্ট সময় দিন স্পিকার ওম বিড়লা। সেই সময়ে এই বিষয়ে আলোচনা করা হোক। কিন্তু কংগ্রেসের এই দাবি খারিজ করে দিয়েছিলেন স্পিকার। তার পরেই নিট ইস্যুতে আলোচনার দাবি নিয়ে উত্তাল হয় ওঠে। বিরোধীদের তুমুল হট্টগোলের জেরে অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।
তৃতীয় মোদী সরকারের প্রথম লোকসভা অধিবেশন এটি। প্রথম লোকসভা অধিবেশনেই নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল লোকসভা অধিবেশন। প্রধানমন্ত্রী মোদীর এই নিয়ে বক্তব্য দাবি করেন বিরোধীরা।
সোমবার রাজ্যসভাতেও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে একের পর এক ইস্যুতে মোদী সরকারকে নিশানা করেছেন। তিনি নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত সুপ্রিম কোর্টের নজরদারিতে করার দাবি জানিয়েছেন। যদিও কেন্দ্রের পক্ষ থেকে এই ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই ইতিমধ্যেই বেশ কয়েকজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications