রাজ্যসভার তিন আসনে জয়ের পরে আবার দেশ ভাগ? বিজেপির দাবির পাল্টা দিল কংগ্রেসও
কর্নাটকে রাজ্যসভা নির্বাচনে বিজেপি আসন পেলেও, তাদের এক বিধায়ক কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ায় কিছুটা হলেও কালি পড়েছে গেরুয়া শিবিরে। সেই পরিস্থিতিতে এক অন্য বিতর্ককে ঘিরে সরগরম কর্নাটক। মঙ্গলবার সন্ধেয় কংগ্রেসের সৈয়দ নাসির হুসেনের জয়ের পরে তাঁর সমর্থকরা পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দেয় বলে অভিযোগ বিজেপির।
বিজেপির বিধায়ক তথা চিফ হুইপ দোদনাগৌড়া পাতিল এবং এমএলসি রবিকুমার মঙ্গলবার গভীর রাতে বিধান সৌধ থানায় নাসির হুসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, কংগ্রেস কর্মীদের জয় উদযাপনের বেশ কয়েকটি ভিডিও রেকর্ডিং সংগ্রহ করা হয়েছে। বিজেপির দাবির সত্যতা যাচাই করতে ভিডিওগুলির ফরেনসিক পরীক্ষা করা হবে।

রাজ্যের বিরোধী নেতা আর অশোক এই ইস্যুতে কংগ্রেসকে কোণঠাসা করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিও শেয়ার করার সময় তিনি লিখেছেন, টুকডে গ্যাং... আপনি কি ভেবেছিলেন, তিনটি রাজ্যসভার আসন জিতে আবার দেশ ভাগ হতে পারে?
বিজেপির রাজ্য সভাপতি বিওয়াই বিজয়েন্দ্র কংগ্রেসকে আক্রমণ করে বলেছেন, এই দল দেশ বিরোধী বিষে পূর্ণ। ভারতের গণতন্ত্রের মন্দিরে পাকিস্তান জিন্দাবাদের রাষ্ট্রদ্রোহী স্লোগান দেওয়া হচ্ছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাইও এই ঘটনার নিন্দা করেছেন। তিনি বলেছেন, ওই ঘটনা পাকিস্তানের সমর্থকদের সমর্থন করার উদাহরণ। তিনি বলেছেন, এটি একটি উদ্বেগজনক ঘটনা। বিশ্বাসঘাতকদের বিধানসভায় স্থান দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। রাজ্য সরকারের কাছে অবিলম্বে দোষীদের গ্রেফতার দাবিও তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএস নেতা এইচডি কুমারস্বামী বলেছেন, যারা এই ধরনের স্লোগান দিয়েছে, তাদের অবিলম্বে গ্রেফতার করে কারাগারে রাখতে হবে।
#WATCH | On complaint filed by Karnataka BJP against Syed Naseer Hussain and his supporters for raising pro-Pakistan slogan at Vidhana Soudha, Union Minister Prahlad Joshi says, "Today after the victory of Naseer Hussain in Rajya Sabha election from Congress party in the Vidhana… https://t.co/Pb1dpjwn83 pic.twitter.com/JY5wZfnZ2W
— ANI (@ANI) February 27, 2024
অন্যদিকে রাজ্যে ক্ষমতাসীন কংগ্রেস বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের দাবি জয়ের পরে নাসির হুসেনের সমর্থকার নাসির সাহেব জিন্নাবাদ স্লোগান দিচ্ছিল। পাকিস্তান জিন্দাবাদের মতো স্লোগান কেউ তোলেনি বলেও দাবি কংগ্রেসের। রাজ্যসভা নির্বাচনে জয়ী নাসির হুসেনও এই ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এর পিছনে ষড়যন্ত্র থাকতে পারে, তবে তা তদন্ত করে দেখা উচিত।
তবে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয় সক্রিয়। তাদের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে শুধুমনাত্র নাসির সাব জিন্দাবাদ স্লোগান শোনা যাচ্ছে।
বিজেপি যে বিষয়টিকে এত সহজে ছাড়বে না, তা স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি বলেছেন, কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব ছিল। তারাই এখন সরাসরি পাকিস্তানকে সমর্থন করছে। তিনি এব্যাপারে মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীর মত জানতে চেয়েছেন। কেননা নাসির হুসেন মল্লিকার্জুন খাড়গের শিষ্য। তিনি কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications