কংগ্রেস ২৫ পয়সা বন্ধ করেছে, আমি আমার যোগ্যতায় হাজার টাকা বাতিল করেছি : মোদী

কংগ্রেসের প্রতি বক্রোক্তি করে এরপরে মোদীর ঘোষণা, কংগ্রেস নিজের ক্ষমতা মতো ২৫ পয়সা বাতিল করেছে। আর আমি আমার ক্ষমতা মতো ৫০০ ও ১ হাজারের নোট বাতিল করেছি। যে যার ক্ষমতা মতো কাজ করেছি।

লখনৌ, ১৪ নভেম্বর : উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে কালো টাকা ও দুর্নীতিকেই যে হাতিয়ার করে বিরোধী দলগুলির বিরুদ্ধে আক্রমণ শানাবে বিজেপি তা এদিন নির্বাচনী সভা করে বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নেহরু স্তুতি করে গান্ধী পরিবারকে কড়া আক্রমণে প্রধানমন্ত্রী মোদী

কীভাবে কালো টাকা ধরতে 'সিক্রেট অপারেশন' চালিয়েছেন, খোলসা করলেন প্রধানমন্ত্রী মোদী

এদিন গাজিপুরের সভায় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রসঙ্গ টেনে আনেন মোদী। গত ৭০ বছরে কংগ্রেসের সরকার ক্ষমতায় থাকলেও দেশবাসীর হিতার্থে তেমন কোনও কাজই তারা করেনি বলে তোপ দাগেন তিনি।

কংগ্রেস ২৫ পয়সা আর আমি হাজার টাকা বাতিল করেছি : মোদী

এর পাশাপাশি গান্ধী পরিবারকে টেনে এনে নাম না করে সোনিয়া ও রাহুল সহ সকলের সমালোচনা করেন তিনি। নোট বাতিলের ঘটনায় দুর্নীতিপরায়ণদের অসুবিধা হচ্ছে বলে তোপ দেগে মোদী বলেন, কংগ্রেস নেতারা আমার সমালোচনায় সোচ্চার হয়েছেন।

#Note Ban : ঘুরিয়ে রাহুল গান্ধীকে খোঁচা নরেন্দ্র মোদীর

সারা দেশে #Note Ban নিয়ে কী জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জেনে নিন

মোদীর কথায়, কংগ্রেস নেতারা আমার বিরুদ্ধে বলছেন। কোন আইনের বলে আমি ৫০০ ও ১ হাজারের নোট বাতিল করেছি সেই প্রশ্ন করছেন। আমি জিজ্ঞাসা করছি, আপনারা একবার ২৫ পয়সা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেটা কোন আইনের বলে আমাকে বলবেন? আপনারা জরুরি অবস্থা এনে দেশকে জেলখানায় পরিণত করেছেন। আর আমরা মানুষকে অধিকার ফিরিয়ে দিতে লড়ছি।

কংগ্রেসের প্রতি বক্রোক্তি করে এরপরে মোদীর ঘোষণা, কংগ্রেস নিজের ক্ষমতা মতো ২৫ পয়সা বাতিল করেছে। আর আমি আমার ক্ষমতা মতো ৫০০ ও ১ হাজারের নোট বাতিল করেছি। যে যার ক্ষমতা মতো কাজ করেছি।

এদিনের বক্তৃতায় বারবারই মোদী জানিয়েছেন, কালো টাকা, লুঠতরাজ সহ সমস্ত অপকর্মের বিরুদ্ধে তিনি শেষপর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। তিনি দেশ সেবা করতে এসেছেন, দেশের হিতে এটাই তাঁর আশু কর্তব্য, এবং তিনি এটাই করবেন, জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+