কয়লা সঙ্কটে দেশ, চাহিদা অনুসারে যোগান নেই গুরুত্বপূর্ণ খনিজটির

চাহিদা অনুসারে কয়লা নেই দেশে৷ এবং সে কারণেই জরুরি ভিত্তিতে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিকে কয়লা সরবরাহ করছে কোল ইন্ডিয়া লিমিটেড৷ ব্লুমবার্গের দেওয়া তথ্য অনুসারে দেশের সরকারি কয়লা উৎপাদক সংস্থাটি নন-পাওয়ার সেক্টরে প্রতিদিন ২৭৫০০০টন কয়লা সরবরাহ করছে যা প্রয়োজনের তুলনায় ১৭ শতাংশ কম বলেই জানিয়েছে ব্লুমবার্গ। এবং জ্বালাতি ও তাপবিদ্যুৎ সেক্টরগুলিতে কয়লা সরবরাহ সচল রাখতে গিয়ে শিল্পক্ষেত্রগুলিকে মেপে কয়লা দিতে হচ্ছে কেন্দ্রীয় সংস্থাটিকে।

কয়লা সঙ্কটে দেশ, চাহিদা অনুসারে যোগান নেই খনিজটির

কিছু অ্যালুমিনিয়াম উৎপাদক শিল্পগুলি দেশের মোট কয়লা বিদ্যুৎ-এর বড় অংশের গ্রাহক। সরবরাহে সমস্যার কারণেও এই অ্যালুমিনিয়াম শিল্পকেন্দ্রগুলিতে সময় মতো কয়লার চাহিদা মেটাতে পারছে না কেন্দ্রীয় সংস্থা৷ তবে শুধু উৎপাদনে সমস্যা নয় বড় অসুবিধার সম্মুখীন দেশের কয়লা পরিবহনও। কোভিড এবং তার পরে রেল যোগাযোগের বেহাল দশার কারণেও কয়লা পাচ্ছে না অনেক শিল্প সংস্থা৷ দুটি নতুন রেল লাইন বসানোর কাজ শুরু করেছে কেন্র সরকার। যেগুলি ২০২৩ এর মার্চ থেকে চালু হতে পারে বলে আশা করা হচ্ছে৷ একবারে একটি কয়লাবাহী মালগাড়ি ৪০০০টন পর্যন্ত কয়লা পরিবহন করতে পারে৷ যেখানে একটি বড় ট্রাকও সর্বোচ্চ ২৫ টন কয়লা বহন করতে পারে৷

এই পরিবহন ব্যবস্থার সমস্যা নিয়েও ইন্ডিয়ান ক্যাপ্টিভ পাওয়ার প্রোডিউসার অ্যসোসিয়েশন এর জেনারেল সেক্রেটারি রাজীব অগরওয়াল বলেছেন, যে কোনও গ্রাহককে সড়ক পথে ট্রাকে করে কয়লা কিনে নিয়ে যেতে বলার থেকে তাকে সরাসরি বলে দেওয়া ভালো যে কয়লা সরবরাহ করা হবে না৷ প্রসঙ্গত, ২০২১ এর শেষ দিকেও দেশজুড়ে কয়লার উৎপাদন, আমদানি ও মজুতের অপ্রতুলতা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল! সেবার সোশ্যাল মিডিয়া সহ সংবাদমাধ্যমে বিষয়টি এমন জায়গাতে পৌঁছে যায় যে অনেকে মনে করছিল দেশে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র এবং অনেক ভারী শিল্পও কয়লা না পাওয়ার কারণে বন্ধ হতে পারে! ওই আশঙ্কা সত্যি হওয়ার অনেক আগেই কেন্দ্র সরকার রাশ ধরেছিল কয়লা আমদানি, উৎপাদন৷ যোগান ও সরবরাহে৷ তবে আবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কয়লা সমস্যার সম্মুখীন হতে চলেছে দেশ। যা ইস্পাত, বিদ্যু সহ একাধিক শিল্পে প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

ভারতে বড় অংশের কয়লা আমদানী করতে হয় বিভিন্ন দেশ থেকে। আবার ভারতের মোট আমদানি কয়লার বড় অংশ আসে রাশিয়া থেকে৷ আইসিআরএ অনুমান করেছে যে আমদানিকৃত কয়লার দাম আগামী অর্থবছরের প্রথম তিনমাসে ৪৫ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। অন্যদিকে রাশিয়ান বাদে অন্য দেশ থেকে হওয়া কয়লা সরবরাহ রাশিয়া থেকে হওয়া কয়লা সরবরাহের ঘাটতি পূরণ করতে সক্ষম হবে না বলেই আশঙ্কা করছে আইসিআরএ৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+