মুখ্যমন্ত্রীকে নিয়ে 'বেফাঁস' উপমুখ্যমন্ত্রী! অন্ধ্রে সরকার গঠনের ১ মাসের মধ্যেই বিতর্ক চরমে
সাংবাদিক সম্মেলনে বড় ভুল করে বসলেন অন্ধ্রপ্রদেশের অন্যতম উপ মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী জগন রেড্ডি দুর্নীতির শাসনউপহার দেবেন।
সাংবাদিক সম্মেলনে বড় ভুল করে বসলেন অন্ধ্রপ্রদেশের অন্যতম উপ মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী জগন রেড্ডি দুর্নীতির শাসন উপহার দেবেন। উপ মুখ্যমন্ত্রী পামুলা পুষ্পা শ্রীভনীর এই বক্তব্যের পরেই চাঞ্চল্য ছড়ায়। বিরোধী টিডিপি অন্যতম উপমুখ্যমন্ত্রীর এই কথা একেবারে লুফে নিয়েছে।

প্রকাশিত সংবাদ অনুযায়ী, বিজয়নগরমে সাংবাদিক সম্মেলনে মন্তব্য করতে গিয়ে উপমুখ্যমন্ত্রী বলেন, তাদের সরকার রাজ্যে দুর্নীতির শাসন উপহার দিতে চায়। উপমুখ্যমন্ত্রী হওয়ার পর নিজের গড়ে গিয়েছিলেন পামুলা পুষ্পা শ্রীভনী। উপমুখ্যমন্ত্রী দায়িত্ব ছাড়াও রাজ্যের আদিবাসী কল্যাণ দফতরের ভার রয়েছে তাঁর ওপর।
তবে উপমুখ্যমন্ত্রী এই মন্তব্যের কথা ছড়িয়ে পড়তেই সময় নষ্ট না করেই নেমে পড়ে বিরোধী টিডিপি। শাসক ওয়াইএসআর কংগ্রেসের ওপর আক্রমণ করে তারা। বলে উপমুখ্যমন্ত্রী কথার সঙ্গে তারা একমত। এই মন্তব্যের জন্য উপমুখ্যমন্ত্রীকে স্বাগতও জানিয়েছে টিডিপি।
বছর ২৭-এর স্নাতক পামুলা পুষ্পা শ্রীভনী আদিবাসীদের জন্য সংরক্ষিত কুরুপম বিধানসভা আসন থেকে ওয়াইএসআর কংগ্রেসের হয়ে জয়লাভ করেন। রাজ্যের ৫ উপমুখ্যমন্ত্রীর মধ্যে তিনি একমাত্র মহিলা উপমুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications