Indian Army: ভূস্বর্গে বড় সাফল্য! হাফিজ সইদ ঘনিষ্ঠ পাক SSG কমান্ডোকে খতম করল সেনা
Indian Army: বড়সড় সাফল্য ভারতীয় সেনার। খতম ২৬/১১ মুম্বই হামলার (26/11 Mumbai attack) মাস্টারমাইন্ড হাফিজ সইদ (Hafiz Saeed) ঘনিষ্ঠ এক পাক এসএসজি কমান্ডো। তার নাম নোমান জিয়াউল্লাহ বলে জানা যাচ্ছে।
গত ২৭ জুলাই ভারত-পাকিস্তানের মাচিল এলাকা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল সে। আর সেই সময় টার্গেট করে গুলি চালায় সেনাবাহিনী। আর তাতেই নিকেশ করা হয় নোমানকে। যা অবশ্যই বড় সাফল্য ভারতীয় সেনার (Indian Army) কাছে।

Indian Army: কীভাবে সাফল্য এলো?
ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি (Indian Army) সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে পাকিস্তানের তুগালিয়ালপুর পোস্ট থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করছিল ৪৫ বছরের জিয়াউল্লাহ। সঙ্গে আরও বেশ কয়েকজন ছিল। সীমান্ত পেরিয়ে এপাশে ঢুকতেই ভারতীয় সেনাবাহিনীর র্যাডারে চলে আসে তারা। এরপরেই সেনাবাহিনী টার্গেট করে। মাঙ্গুচেক এলাকার খোরা পোস্টের কাছে নিকেশ করা হয় বলে খবর। বিএসএফের জম্মু ফ্রন্টিয়ার আইজি, ডি.কে. বুরা জানিয়েছেন, অনুপ্রবেশকারীদের কার্যকলাপ কড়া ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছিল।
Indian Army: হাফিজের ঘনিষ্ঠের পাক সেনা আধিকারিক
নোমান জিয়াউল্লাহের সঙ্গে হাফিজ সইদের যোগাযোগের একাধিক ছবি এবং ভিডিও সামনে সামনে এসেছে। যেখানে নোমানের সঙ্গে আরও একজনকে দেখা যাচ্ছে। ফলে বড় কোনও অনুপ্রবেশের ছক চলছে কিনা তা বিএসএফ এবং স্থানীয় জম্মু-কাশ্মীর পুলিশ খতিয়ে দেখছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে নোমানের দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পরেই ভারত-পাকিস্তান সীমান্তে চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছে। নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে।
শুধু তাই নয়, জম্মু-কাশ্মীর জুড়েও নিরাপত্তা বাড়ানো হয়েছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েক মাসে লাগাতার জম্মু-কাশ্মীরে একের পর এক জঙ্গি নাশকতার ঘটনা সামনে আসছিল। সেনা-জঙ্গি সংঘর্ষে বেশ কয়েকজন সেনা জওয়ান শহিদ পর্যন্ত হন। একের পর এক ঘটনায় উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকও করা হয়। সেখানে দাঁড়িয়ে নোমান জিয়াউল্লাহ'র মতো জঙ্গিকে নিকেশ করা অবশ্যই ভারতীয় সেনাবাহিনীর কাছে বড় সাফল্য।
বলে রাখা প্রয়োজন, পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা হাফিজ মহম্মদ সইদ পাকিস্তানে বহাল তবিয়তে রয়েছে। বহুবার তাঁকে ভারতের হাতে তুলে দেওয়ার দাবি পাকিস্তানের কাছে জানানো হলেও তাতে কর্নপাত করেন। শুধু ভারতই নয়, রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের তালিকাভুক্ত 'সন্ত্রাসবাদী' হাফিজের 'মাথার দাম' এক কোটি ডলার ঘোষণা করেছে আমেরিকা।












Click it and Unblock the Notifications