চপার কেলেঙ্কারিতে ‘মিডলম্যান’ মিশেলকে হেফাজতে নিল সিবিআই, প্রত্যার্পণের পর শুরু জেরা

অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত মিডলম্যান ক্রিশ্চিয়ান মিশেলকে পাঁচদিনের হেফাজতে নিল সিবিআই।

অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত মিডলম্যান ক্রিশ্চিয়ান মিশেলকে পাঁচদিনের হেফাজতে নিল সিবিআই। সংযুক্ত আরব আমিরশাহী সরকার মিশেলকে ভারতে প্রত্যার্পনের পর এদিন তাঁকে আদালতে পেশ করা হয়েছিল। সিবিআই ১০ দিনের হেফাজতের আবেদন জানালেও, আদালত পাঁচদিনের হেফাজতের নির্দেশ দেয়।

চপার কেলেঙ্কারিতে ‘মিডলম্যান’ মিশেলকে হেফাজতে নিল সিবিআই, প্রত্যার্পণের পর শুরু জেরা

দুবাইয়ের আদালত মিশেলকে ভারতের হাতে তুলে দেওয়ার নির্দেশের পর মঙ্গলবার রাতে তাঁকে ভারতে আনা হয়। তিনি ভারতে পা দেওয়ার পর থেকেই তাঁর প্রত্যার্পণ নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন। তিনি জানান, অগাস্টা ওয়েস্টল্যান্ড চুক্তিতে প্রদত্ত লভ্যাংশ তিনি নেননি। তিনি সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।

ইউপিএ আমলের অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারিতে মিশলকে ভারতে এনে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাবাদ চালাতে চেয়েছিল। সেইমতোই সিবিআই তাঁকে হেফাজতে নিল। এরপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)ও মিশেলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। সিবিআই ও ইডি তাঁকে জেরায় জেরবার করে ইউপিএ সরকারের আমলে অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারিতে জড়িত নেতাদের নাম জানার চেষ্টা চালাবে।

উল্লেখ্য, ভারতের আবেদনের পরিপ্রেক্ষিতে দুবাইয়ের আদালতে প্রত্যর্পণের বিরুদ্ধে ক্রিশ্চিয়ান আবেদন জানিয়েছিলেন। তবে সেই আবেদনে কর্ণপাত করা হয়নি। তারপর তাঁকে ভারতে প্রত্যার্পণ করা হয়। তিনি নিজে এই প্রত্যার্পণকে অবৈধ বলে বর্ণনা করেছেন। প্রসঙ্গত, ২০১৪ সালে ইউপিএ আমলে ৩,৬০০ কোটি টাকার অগাস্টা চপার কেলেঙ্কারি হয়। অভিযোগ ওঠে, ইতালিতে তৈরি এই চপার বিক্রি নিয়ে দুর্নীতি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+