Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আবেগ বিহ্বল চিরাগ পাসোয়ান, ভোটের ময়দানে রামবিলাসের বিয়োগের ফায়াদা তুলে প্রচার

এবছর বিহার বিধানসভা নির্বাচনে এককভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে লোক জনশক্তি পার্টি৷ গতকাল গয়ায় গিয়ে দলীয় কর্মীদের সামনে তাঁর বাবা রাম বিলাস পাসোয়ানের অবদানের কথা স্মরণ করিয়ে দেন চিরাগ পাসোয়ান৷ বলেন, রাম বিলাস পাসোয়ানের অনুপস্থিতিতে এটিই তাঁর প্রথম নির্বাচন৷ তিনি দলীয় কর্মীদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবেন৷

বাবা ছাড়া প্রথম নির্বাচন

বাবা ছাড়া প্রথম নির্বাচন

বুধবার লোক জনশক্তি পার্টির প্রেসিডেন্ট চিরাগ পাসোয়ান গয়ায় অত্রি বিধানসভা কেন্দ্রে প্রচারে যান৷ সেখানে গিয়ে তিনি সমর্থকদের এবং দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, 'এটাই আমার প্রথম নির্বাচন যেখানে বাবা আমার সঙ্গে নেই৷ আমি একা৷ কিন্তু, তবুও আমি চেষ্টা করব আপনাদের প্রত্যাশা পূরণ করতে৷'

যত বেশি জায়গায় সম্ভব যাওয়ার চেষ্টা চিরাগের

যত বেশি জায়গায় সম্ভব যাওয়ার চেষ্টা চিরাগের

এরপর দলীয় কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, 'যত বেশি জায়গায় সম্ভব যাওয়ার চেষ্টা করছি৷ যত বেশি সম্ভব মানুষের সঙ্গে দেখা করার চেষ্টা করছি৷' সম্প্রতি, চিরাগ পাসওয়ান 'বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট'-এর আহ্বান জানান৷ পাশাপাশি, আসন্ন নির্বাচনে দলের প্রার্থীদের বেশি ভোটের ব্যবধানে জয়ী হতে তাঁদের কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার কথা বলেন।

পিতৃ বিয়োগকে কাজে লাগিয়ে প্রচার

পিতৃ বিয়োগকে কাজে লাগিয়ে প্রচার

চলতি মাসের শুরুতেই চিরাগ পাসওয়ানের বাবা ও কেন্দ্রীয়মন্ত্রী রাম বিলাস পাসওয়ান মারা যান৷ এরপর এলজেপি প্রেসিডেন্ট হন তাঁর ছেলে চিরাগ৷ সামনেই বিধানসভা নির্বাচন বিহারে৷ নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রতিটি রাজনৈতিক দল৷ এরইমধ্যে গতকাল এলজেপি-র তরফে পালিগঞ্জে একটি পথযাত্রার আয়োজন করা হয়৷ এই পরিস্থিতিতে বাবার বিয়োগের ইস্যু থেকে ফায়দা তুলতে মুখিয়ে চিরাগ। যেই কারণে চিরাগকে ভয় পাচ্ছে জেডিইউও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+