ভারতের সীমান্তে ফের চিনা আগ্রাসন, সীমান্তে উত্তেজনা, এরপর কী হল
ফের চিনা আগ্রাসন, সিকিমে সীমান্তের এপারে ঢুকে ভারতীয় সেনাবাহিনীর বাঙ্কার ওড়াল চিন সেনাবাহিনী, পাল্টা মানব প্রাচীর ভারতীয় সেনার ।
সিকিম সীমান্ত দিয়ে এপারে এসে ভারতীয় সেনার দু'টি অস্থায়ী বাঙ্কার নষ্ট করে দিয়েছে চিনের সেনা। এমনটাই জানা গিয়েছে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে। চিন সেনা যাতে আর এগোতে না পারে তার জন্য মানব প্রাচীর তৈরি করেছে ভারতীয় সেনাবাহিনী।

সিকিমের দুর্গম ডোকো লা এলাকা বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে। দিন দশেক আগে লালটেন এলাকায় সীমানা পেরিয়ে এসে সেনার দুটি বাঙ্কার নষ্ট করে দেওয়ার পরই উত্তেজনা চরমে ওঠে। গত ২০শে জুন এবিষয়ে দুই রাষ্ট্রের সেনা আধিকারিকদের ফ্ল্যাগ মিটও হয়েছে। তা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। চিন বাহিনীকে রুখতে নিয়ন্ত্রণ রেখা বরাবার মানব প্রাচীর তৈরি করেছে ভারতীয় সেনাবাহিনী। এবিষয়ে অবশ্য সেনাবাহিনীর পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।
নাথুলা পাস হয়ে কৈলাস মানস সরোবর যাত্রা বন্ধ করে দিয়েছে চিন। তার কারণ হিসেবে চিন খারাপ আবহাওয়ার যুক্তি খাড়া করলেও এই চিনা আগ্রাসনও অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
ভারত - চিনের মধ্যে ৪০৫৭ কিমি দীর্ঘ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়ে প্রায়দিনই পরিস্থিতি উত্তপ্ত হয়। গত কয়েক বছরে সিকিমে ভারত- চিন সীমান্তে চিনা বাহিনীর আনাগোনা বেড়েছে। এর আগে ২০০৮ সালেও একই জায়গায় ভারতীয় বাঙ্কার উড়িয়ে দিয়েছিল চিন। ১৯৬২ সাল থেকেই সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে চিনের সম্পর্ক খুব একটা মধুর নয়। সীমান্তে শান্তি প্রতিষ্ঠাপন নিয়ে দুই রাষ্ট্রের মধ্যে বহু আলোচনা হলেও ফলপ্রসূ কিছুই হয়নি। বছর কয়েক আগেই লাদাখে ভারতীয় সীমানার বেশ কিছুটা ভেতরে ঢুকে পড়েছিল চিনা বাহিনী। প্রায় সপ্তাহখানেক ধরে সেখানেই ঘাঁটি গেড়ে বসেছিল চিনের পিপলস লিবারেশন আর্মি। নতুন করে চিনা অনুপ্রবেশ কেন্দ্রীয় সরকারকে দুশ্চিন্তার মধ্যে ফেলে দিল বলে মনে করা হচ্ছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications