লাদাখ নিয়ে এবার সুর চড়িয়ে বেজিংকে সতর্ক করল দিল্লি! ডিসএনগেজমেন্ট নিয় বড় বার্তা
লাদাখ নিয়ে এবার সুর চড়িয়ে বেজিংকে সতর্ক করল দিল্লি! ডিসএনগেজমেন্ট নিয় বড় বার্তা
রুদ্ধদ্বারে যে আলোচনা হয়েছিল, তাকেই কার্যত এবার দরজার বাইরে নিয়ে গিয়ে বার্তা দিল দিল্লি। লাদাখ সংঘাত নিয়ে এবার সরাসরি একাধিক বক্তব্য পেশ করল দিল্লি।

চিনকে বার্তা
' চিন এবার গুরুত্ব দিয়ে ভারতের সঙ্গে মিলে ডিসএনগেজমেন্ট প্রক্রিয়া শেষ করুক।' প্যানগং এলাকায় যতটা তাড়াতাড়ি পারা যায়, ততটাই তাড়াতাড়ি ডিসএনগেজমেন্ট প্রক্রিয়া শেষ করার কথা বলা হয়েছে এদিন ভারতের তরফে।

নজরদারি
এদিকে, চিনের সংসথা ঝেংহুয়া ভারতের ভিভিআইপি নেতা মন্ত্রীদের ওপর নজরদারি করছে বলে যে প্রতিবেদন সাম্প্রতিককালে মিডিয়ায় এসেছে, তা নিয়েও এবার মুখ খুলল দিল্লি। দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, ভারত বিষয়টি নিয়ে চিনকে জিজ্ঞাসা করেছে।

চিন নজরদারি প্রসঙ্গে কী বলেছে?
অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, নজরদারি নিয়ে চিন জানিয়েছে, সংস্থাটির সঙ্গে চিনের সরকারের কোনও যোগ নেই। সেটি ব্যক্তিগত মালিকানাধীন সংস্থা। শ্রাবস্তব জানান, তবে একটি প্যানেল এই চিনা সংস্থাকে গিরে অভিযোগের ভিত্তিতে তৈরি হয়েছে। যা ৩০ দিনে রিপোর্ট দেবে।

পাকিস্তানকে ফের তোপ
এদিন ফের একবার পাকিস্তানকে তোপ দেগে ভারত কুলভূষণ প্রসঙ্গ তোলে। বলা হয়েছে কুলভূষণের জন্য যে সরাসরি কনস্যুলার একসেস দেওয়ার কথা রয়েছে পাকিস্তানের, তা তারা দিচ্ছে না। সর্বোতভাবে পাকিস্তান কুলভূষণ প্রসঙ্গে একের পর এক আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করছে।












Click it and Unblock the Notifications