Alert: চিনা নিউমোনিয়া আতঙ্ক, ৬ রাজ্যে জারি বিশেষ সতর্কতা, তালিকায় কী রয়েছে পশ্চিমবঙ্গ জেনে নিন

চিনা নিউমোনিয়া নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে গোটা দেশে। আগেই সব রাজ্যকে করোনা মোকাবিলার পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। এবার ৬ রাজ্যকে সতর্ক করা হয়েছে। সেই তালিকায় রয়েছে, রাজস্থান, গুজরাত, কর্নাটক, উত্তরাখণ্ড, হরিয়ানা এবং তামিলনাড়ু।

এই ৬ রাজ্যকে চিনা নিউমোিনয়া নিয়ে আলাদা করে সতর্ক করা হয়েছে। মূলত শিশুদের মধ্যে এই ধরনের িনউমোনিয়ার সংক্রমণ বেশি হচ্ছে। করোনার মতোই লক্ষ্মণ দেখা দিচ্ছে এই ধরনের নিউমোনিয়ার সংক্রমণে। শ্বাসকষ্ট জনিত সমস্যা এই সংক্রমণের প্রধা উপসর্গ বলে জািনয়েছেন চিকিৎসকরা।

Alert

কর্নাটক সরকারকে বিশেষভাবে মরশুমি ফ্লু িনয়ে সতর্ক করেছে কেন্দ্র। এই ধরনের মরশুমি সংক্রমণ হলে কী কী করতে হবে রোগী এবং তার পরিবারের কী কী করনীয় সব িনয়ে আলাদা গাইডলাইন তৈরি করা হয়েছে। এই এই ৬ রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই গাইডলাইন নিয়ে রাজ্যের বাসিন্দাদের সতর্ক এবং সচেতন করা হয়।

করোনার মতোই ফের মাস্কের ব্যবহার করতে বলা হচ্ছে গাইডলাইনে। হাঁচি এবং কাশি হলে যেন মুখে হাত দিয়ে ঢেকে নেওয়া হয়। বারবার হাত ধোয়ার অভ্যাস করতে হবে ফের। সেই সঙ্গে বারবার মুখে হাত দেওয়ার অভ্যাস ত্যাগ করতে বলা হয়েছে। বাইরে বেরোলে ভিড় জায়গায় মাস্কের ব্যবহার করতে বলা হচ্ছে।

সব রাজ্যেই স্বাস্থ্য দফতরকে সেই নির্দেশিকা পাঠানো হয়েছে। সেই সঙ্গে এই ৬ রাজ্যের স্বাস্থ্য দফতরকে পর্যান্ত ওষুধ এবং অক্সিজেন মজুত রাখতে বলা হয়েছে। রাজস্থানে এখনও পর্যন্ত এই ধরনের ফ্লুয়ের শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা যায়নি। তবে উত্তরাখণ্ডের চামোলি, পিথোরাগড় এবং উত্তরকাশীকে বিশেষ করে সতর্ক থাকতে বলা হয়েছে। কারণ এই তিনটি জেলাই চিনা সীমান্তের সেকারণে বাড়তি নজরদারি চালাতে বলা হয়েছে।

তামিলনাড়িুর সব সরকারি বেসরকারি হাসপাতাল গুলিতে সবরকম পরিস্থিতি মোকািবলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য সামনেই বড়দিন। এই সময় ছুটিতে অনেকেই যাঁরা বাইরে থাকেন তাঁরা বাড়ি ফেরেন। চিনে অনেকে ভারতীয় থাকেন তাঁরা বড়দিনের ছুটিতে ভারতে আসেন। সেকারণেই এই আগাম সতর্কতা বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+