অরুণাচল প্রদেশের ৬০ কিলোমিটার দখল করে নিয়েছে চিন! বিজেপি সাংসদের দাবি ঘিরে তোলপাড়

নেপাল ইতিমধ্যেই দাবি করছে তাদের দেশের প্রায় ৩০ থেকে ৫০ কিলোমিটার অংশ চিন দখল করেছে রাস্তা সারাইয়ের নামে। এর আগে, এশিয়া দেখেছে ডোকলাম উপত্যকা নিয়ে ভারত-চিন তিক্ততার সম্পর্ক। এবার ভারতের অরুণাচল প্রদেশের কিছুটা অংশ চিন দখল করেছে বলে দাবি করেছেন বিজেপি সাংসদ তাপির গাও।

 'অরুণাচলকে ডোকলাম হতে দেবেন না'

'অরুণাচলকে ডোকলাম হতে দেবেন না'

অরুণাচল প্রদেশের বিজেপি সাংসদ চাপির গাওয়ের দাবি, চিন ভারতের বুকে ঢুকে অরুণাচলের ৫০ থেকে ৬০ কিলোমিটার অংস দখল করে নিয়েছে। এজন্য সরকারকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন,
'অরুণাচলকে ডোকলাম হতে দেবেন না'।

 কেন অরুণাচল নিয়ে মাথাব্যথা চিনের?

কেন অরুণাচল নিয়ে মাথাব্যথা চিনের?

প্রসঙ্গত, লোকসভার জিরো আওয়ারে অরুণাচল প্রদেশের প্রসঙ্গ তুলে বিজেপি সাংসদ তাপির গাও জানান, যখনই ভারতের প্রধানমন্ত্রী কিম্বা রাষ্ট্রপতি অরুণাচল প্রদেশে সফর করেন, তখনই চিন থেকে প্রশ্ন তোলা হয়। আসে চিনের চোখ রাঙানি। কেন এমন হবে ? প্রশ্ন তুলেছেন তাপির গাও।

 অরুণাচলের আনজও গ্রামে চিন

অরুণাচলের আনজও গ্রামে চিন

অরুণাচল প্রদেশের আনজও গ্রামে চিনের দখলদারি শুরু হয়েছে বলে গত সেপ্টেম্বর মাসেও দাবি করেছেন তাপির গাও। সেখানে একটি ঝরনার সামনে ব্রিজ তৈরি করে অরুণাচলের ভিতরে আরও প্রবেশের চেষ্টা করছে চিন, বলে একটি ভিডিওতে দাবি করেন তাপির।

 রিজিজুর দাবি

রিজিজুর দাবি

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, ইন্দো চিন সীমান্তে কোনও সেরকম সমস্যা নেই। রিজিজুর রাজ্য অরুণাচলে সেরকম কোনও সমস্যা নেই বলেই মন্ত্রী জানান। মূলত ,অরুণাচল সীমান্তে সেভাবে অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল নেই বলেই এমন সমস্যা হচ্ছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+