ছত্তিশগড়ের ফোটো ফিনিশ করবে কোন দল, কী ইঙ্গিত টাইমস-এর বুথ ফেরত সমীক্ষায়
ছত্তিশগড়ের ৯০টি বিধানসভা আসনে ভোট হয়েছে দুই দফায়।
ছত্তিশগড়ের ৯০টি বিধানসভা আসনে ভোট হয়েছে দুই দফায়। মাও অধ্যুসিত কয়েকটি এলাকায় হিংসা সংবাদ শিরোনামে এসেছে। তা সত্ত্বেও এগিয়ে এসে মানুষ ভোট দিয়েছেন। রাজ্য গঠনের পর থেকেই এরাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে। মুখ্যমন্ত্রী হয়ে রয়েছেন রমন সিং। এবারও তিনিই ক্ষমতায় থাকবেন নাকি কংগ্রেস অথবা বিএসপি-র মধ্যে কোনও দল সরকার তৈরি করবে, এটাই ছিল সবচেয়ে বড় জিজ্ঞাস্য। এক্ষেত্রে টাইমস নাওয়ের বুথ ফেরত সমীক্ষায় কী উঠে এল, তা দেখে নেওয়া যাক একনজরে।

আসছে বিজেপি
ছত্তিশগড়ে বিজেপি পেতে পারে ৪৬টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন এই কটি আসনই। কংগ্রেস পেতে পারে ৩৫টি আসন। এছাড়া বিএসপি ও অজিত যোগীর কংগ্রেস পেতে পারে ৭টি আসন। এবং অন্যান্যরা পেতে পারে ২টি আসন। এমনটাই মনে করছে টাইমসের সমীক্ষা।

লড়াই সমানে-সমানে
ছত্তিশগড়ে ভোট শতাংশের বিচারেও দেখা যাচ্ছে বিজেপি ও কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। বিজেপি পেতে পারে ৪২.০৯ শতাংশ ভোট, কংগ্রেস পেতে পারে ৩৭.৯৩ শতাংশ ভোট, বিএসপি পেতে পারে ৮.২৯ শতাংশ ভোট ও অন্যান্যরা পেতে পারে ১১.৭৩ শতাংশ ভোট।

ফের আসছে বিজেপি
ছত্তিশগড় ২০০০ সালে মধ্যপ্রদেশ থেকে আলাদা হওয়ার পরে ২০০৩ সালে প্রথমবার ভোট হয়। তার আগে তিন বছর ভোট না হলেও কংগ্রেসের সরকার ছিল। মুখ্যমন্ত্রী ছিলেন অজিত যোগী। তবে ভোটের পর থেকে দায়িত্বে রমন সিং। এবার একেবারে ফোটোফিনিশে তিনি গদি বাঁচাতে সমর্থ হলেন বলেই মনে করা হচ্ছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications