Chhattisgarh Election 2023: বস্তারে ছ'শোর বেশি বুথে ত্রিস্তরীয় নিরাপত্তা! থানার মধ্যেই তৈরি ভোট কেন্দ্র

Chhattisgarh Assembly Election 2023: রাত পোহালেই ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত ২০ টি আসনে প্রথমদফার বিধানসভা নির্বাচন হতে চলেছে। এর মধ্যে রয়েছে বস্তারের বারোটি আসন। যেখানে ছশোর বেশি ভোট কেন্দ্র রয়েছে। এইসব ভোট কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

বস্তার বিভাগে রয়েছে ১২ টি বিধানসভা কেন্দ্র। এই বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট পরিচালনায় ষাট হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ৪০ হাজার কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং ২০ হাজার রাজ্য পুলিশ। এই নিরাপত্তার অংশ মাওবাদী বিরোধী অভিযানে অংশ নেওয়া কোবরা ইউনিটের সদস্য এবং মহিলা কমান্ডোরাও।

Chhattisgarh Election 2023

নিরাপত্তাজনিত কারণে বস্তার বিভাগের পাঁচটি বিধানসভা কেন্দ্রের ১৪৯ টি ভোট কেন্দ্রকে কাছের থানা এবং নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে স্থানান্তরিত করা হয়েছে। পাশাপাশি মাওবাদী কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য ড্রোন ও হেলিকপ্টারও রাখা হয়েছে। এছাড়াও রয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং ডগ স্কোয়াড।

বারোটি আসনের মধ্যে মঙ্গলবার সকাল সাতটা থেকে বিকেল তিনটে পর্যন্ত ভোট নেওয়া হবে আন্তাগড়, ভানুপ্রতাপপুর, কাঙ্কের, কেশকাল, কোন্ডাগাঁও, নারায়ণপুর, দান্তেওয়াড়া, বিজাপুর ও কোন্তায়। বাকি তিনটি আসন বস্তার, জগদলপুর ও চিত্রকোটে ভোট নেওয়া হবে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।

বস্তার রেঞ্জ পুলিশের আইজি সুন্দররাজ পি বলেছেন, কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী, রিজার্ভ গার্ড, বিশেষ টাস্ক ফোর্স, বস্তার ফাইটার এবং কোবরা বাহিনীকে ভোট কেন্দ্রের পাশাপাশি রাস্তার নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রতিবেশী রাজ্যগুলির বিশেষ বাহিনীও আন্তঃরাজ্য সীমানা বরাবর মোতায়েন থাকবে বলে জানিয়েছেন তিনি।

সংবেদনশীলতার প্রেক্ষিতে ছশোর বেশি ভোট কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা থাকবে। বস্তার রেঞ্জ পুলিশের আইজি আরও জানিয়েছেন, ভোট কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী ও স্থানীয় পুলিশের সমন্বয়ে নিরাপত্তার বন্দোবস্ত থাকবে। এলাকার ১৫৬ টি ভোট কেন্দ্রের ভোটগ্রহণ কর্মী ও ইভিএম হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়েছে।

মাওবাদীরা ইতিমধ্যেই বস্তার অঞ্চলে ভোটারদের কাছে ভোট বয়কটের আহ্বান জানিয়েছে। শনিবার নারায়ণপুর জেলার একটি গ্রামে প্রচার করার সময় এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করে মাওবাদীরা। উল্লেখ করা যেতে পারে ২০১৮ সালে দান্তেওয়াড়া জেলায় বিধানসভা নির্বাচনের আগে মাওবাদী হামলায় তিন পুলিশ কর্মী এবং দূরদর্শনের একজন ক্যামেরাম্যানের মৃত্যু হয়।

এবার ছত্তিশগড়ে প্রথম পর্যায়ের ভোটে ২০ টি আসনের জন্য ৫৩০৪ টি ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে। ২৫ জন মহিলা-সহ ২২৩ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য মঙ্গলবার নির্ধারিত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+