Statue Collapsed: মোদীর উন্মোচন করা শিবাজীর মূর্তি ভেঙে পড়ল, কীসের উপর দায় চাপালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী?

Statue Collapsed: আচমকাই ভেঙে পড়ল ছত্রপতি শিবাজী মহারাজের ৩৫ ফুটের মূর্তি। ঘটনা মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায়। বিষয়টির তাৎপর্য এখানেই যে, এটি উন্মোচন করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের দাবি, ঝোড়ো হাওয়াতেই এই বিপত্তি।

Statue Collapsed

এই মূর্তিটি বসানো হয়েছিল সিন্ধুদুর্গের রাজকোট ফোর্টে। বিগত দু-তিন ধরেই ওই এলাকায় প্রবল ঝড়বৃষ্টি হচ্ছে। তারই মধ্যে আচমকা ভেঙে পড়ে মূর্তিটি। গত বছরের ৪ ডিসেম্বর মালভানের রাজকোট ফোর্টে নেভি ডে-তে এই মূর্তিটি উন্মোচন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ বেলা ১টা নাগাদ মূর্তিটি ভেঙে পড়ে। পুলিশ ও প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে গিয়ে কারণ অনুসন্ধানের চেষ্টা চালান। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে বলেন, আমাদের সকলের সঙ্গে শিবাজী মহারাজের আবেগ জড়িয়ে। আমরা তাঁকে ভগবানের মতো পুজো করি। ঝোড়ো হাওয়ায় মূর্তি ভেঙে পড়ার ঘটনা দুর্ভাগ্যজনক। পরিস্থিতি পর্যালোচনায় এক মন্ত্রীও সেখানে গিয়েছেন বলে জানান শিণ্ডে।

শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর বিধায়ক বৈভব নায়েক ঘটনাস্থলে গিয়ে দাবি করেন, রাজ্য সরকার দায়িত্ব এড়ানোর চেষ্টা করছে। কিন্তু এই মূর্তিটি তৈরি ও বসানোর ক্ষেত্রে যাঁদের গাফিলতি ছিল তা খুঁজে বের করতে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।

শরদ পওয়ারের গোষ্ঠী এনসিপি (এসপি)-র রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী জয়ন্ত পাতিলের কথায়, এই ঘটনার জন্য দায়ী মহারাষ্ট্র সরকার। যথোপযুক্ত যত্ন নেওয়া হয়নি। কাজের গুণমানকেও গুরুত্ব দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে মূর্তি উন্মোচন করানোই মুখ্য ছিল। মহারাষ্ট্র সরকার টেন্ডার বের করে, তারপর কমিশন খেয়ে কাজের বরাত দেয়।

শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, কন্ট্রাক্টর কে ছিলেন? থানের কন্ট্রাক্টরকে কি কাজের বরাত দেওয়া হয়েছিল? তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? খোকে (ঘুষ) সরকার কতটা ঘুষ খেয়ে কাজের বরাত দিয়েছিল?

বিরোধীদের এই আক্রমণের মুখে পড়ে মন্ত্রী দীপক কেসরকার জানিয়েছেন, মহারাষ্ট্র সরকার একই জায়গায় মূর্তি স্থাপন করবে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে তৎপরতার সঙ্গেই। সমুদ্রের কাছে এই দুর্গে কেন মূর্তি ভেঙে পড়ল তার পূর্ণাঙ্গ তদন্তও হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+