Vande Bharat Sleeper: নির্মলার বাজেটে বন্দে ভারত নিয়ে একাধিক ঘোষণা সময়ের অপেক্ষা! কী হবে বাংলার প্রাপ্তি
Vande Bharat Sleeper Trains: আগামী ২৩ জুলাই 2024-25 অর্থ বছরের জন্য আর্থিক বাজেট (Budget 2024) পেশ করবেন নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) । আর এই বাজেটকে সাধারণ মানুষের প্রত্যাশা ক্রমশ বাড়ছে। বিশেষ করে মুদ্রাস্ফিতি সহ একাধিক ইস্যুতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের।
যা লোকসভা নির্বাচনের ফলাফলে স্পষ্ট হয়েছে। এই অবস্থায় এবারের বাজেট জনমোহনী হবে বলেই মনে করা হচ্ছে। একই সঙ্গে ভারতীয় রেলের (Indian Rail) পরিকাঠামো উন্নয়ন সহ একাধিক ক্ষেত্রে ব্যাপক বরাদ্দ করা হতে পারে। শুধু তাই নয়, রেল যাত্রীদের জন্য বড় ঘোষণাও নির্মলার বাজেটে করা হতে পারে বলে খবর।

Vande Bharat Sleeper Trains: দু'মাসের মধ্যেই ট্রায়াল রান
সিএনবিসি'র খবর অনুযায়ী, প্রথম স্লিপার ট্রেনের (Vande Bharat Sleeper Trains) ঘোষণা এই বাজেটেই করা হতে পারে। আগামী দু'মাসের মধ্যেই Vande Bharat Sleeper Train-এর ট্রায়ান রান শুরু হয়ে যাবে। এমনটাই খবর। আর তার আগে আগামী বাজেটে বন্দে ভারত স্লিপার নিয়ে বড় ঘোষণা হতে পারে।
বর্তমানে যে বন্দে ভারত রয়েছে তাতে শুধুই চেয়ার সিট রয়েছে। নয়া বন্দে ভারত স্লিপারে যেমন শুয়ে যাত্রা করা যাবে, তেমনই রয়েছে একাধিক নতুন ফিচার। বলে রাখা প্রয়োজন, ২০২৩ সালে পাবলিক সেক্টর কোম্পানি ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (BHEL) এর নেতৃত্বে কনসোর্টিয়াম 80টি স্লিপার ক্লাস বন্দে ভারত ট্রেনের (Vande Bharat Sleeper Train) জন্য চুক্তি পেয়েছে। আর এই চুক্তি মোট ৯,৬০০ কোটি টাকারও বেশি।
অন্যদিকে একাধিক আরও বেশ কয়েকটি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Exporess) ঘোষণা করা হতে পারে এই বাজেটে। এছাড়াও অমৃত ভারত এক্সপ্রেসের সংখ্যাও আরও বাড়ানো হতে পারে। এমনটাই সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
অন্যদিকে ছোট রুটে বন্দে মেট্রো (Vande Bharat Metro) চালানোর পরিকল্পনা রয়েছে মোদী সরকারের। ইতিমধ্যে এমন ট্রেন নির্মাণেরও কাজ প্রায় শেষের দিকে। এই অবস্থায় আগামী নির্মলা সীতারমণের বাজেটে বন্দে মেট্রো নিয়ে বড় ঘোষণা করা হতে পারে। সম্প্রতি এই ট্রেনের বেশ কিছু ছবি সামনে এসেছে। সম্পূর্ণ বাতানুকূল হবে বন্দে ভারত মেট্রোর কামরাগুলি। সিটিং অপশনের পাশাপাশি দাঁড়িয়ে যাওয়ারও সুবিধা এতে থাকবে এই সমস্ত ট্রেনে। এমনটাই সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে।












Click it and Unblock the Notifications