ভোটে হেরে জনতাকে দেওয়া 'গিফট' ফেরত চাইলেন প্রার্থী! এরপর যা হল
প্রচারের সময় নিজের খেয়ালে তিনি বিলি করেছিলেন 'উপহার'। আর ভোটে হারার পরই তা ফেরত চাওয়া শুরু করলেন ছত্তিশগড়ের রায়পুর এলাকার প্রার্থী মনোহর দেওয়াঙ্গন। এমন ঘটনা ছত্তিশগড়ের সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচন ঘিরে উঠে এসেছে।

বাস স্ট্যান্ডের কাছে এসে যেন দেওয়া হয় টাকা!
মনোহর দেওয়াঙ্গন সাফ জানিয়ে দিয়েছেন, যে সমস্ত ভোটাররা তাঁর কাছ থেকে ভোটের আগে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 'উপহার' নিয়েছিলেন তাঁরা যেন স্থানীয় বাসস্ট্যান্ডের কাছে একটি নির্ধারিত জায়গায় গিয়ে সেই উপহার ফেরত রেখে যান। আর দেওয়াঙ্গনের এমন কীর্তির জেরেই শুরু হয়েছে তোলপাড়। আলোচনা।

গোঁসা দেওয়াঙ্গনের
মনোহর দেওয়াঙ্গন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে হেরে গিয়ে ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন। তাঁর রাগ, ভোটের সময় উপহার নিয়েও কেউ তাঁকে ভোট দেননি! উল্লেখ্য, ভারতের নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্বাচনের সময় প্রচারে গিয়ে উপহার দিয়ে কাউকে প্রলুব্ধ করা আইন বিরুদ্ধ।

কী কী দিয়েছিলেন এই প্রার্থী?
ছত্তিশগড়ের রায়পুরের প্রার্থী মনোহর দেওয়াঙ্গন ভোটের সময় স্থানীয়দের কম্বল ,লেপ তোষক বয়স্ক মানুষদের বিলি করেন। আর তা করেই তিনি ভোট চেয়ে নেন। এমনই দাবি স্থানীয় বাসিন্দাদের।

এরপর যা ঘটে..
এরপর এখন ফের একবার সেই সমস্ত জিনিস প্রার্থী ফেরত চাওয়ায় , তাদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। কেন জিনিস উপহার দিয়ে তা ফেরত নিচ্ছেন মনোহর, তা নিয়ে প্রশ্ন তোলেন রায়পুরের বাসিন্দারা।












Click it and Unblock the Notifications