জেপিসি বৈঠকে তুলকালাম, বিজেপি বনাম বিরোধী লড়াইয়ে উত্তপ্ত সংসদ, সাসপেন্ড ১০ সাংসদ
ওয়াকফ (সংশোধনী) বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) বৈঠকে উত্তেজনা ছড়াল শুক্রবার। বিরোধী সদস্যদের হট্টগোলের জেরে উত্তপ্ত হল পরিস্থিতি। পরিস্থিতি এতটাই বেসামাল হল যে, মার্শালদের হস্তক্ষেপ করতে হল শেষমেশ।
এর জেরে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি-সহ ১০ জন বিরোধী সাংসদকে আজকের বৈঠক থেকে সাসপেন্ড করা হল। তালিকায় রয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামও।

আগে দেখে নিন সাসপেন্ড হওয়া সাংসদদের তালিকা
- আসাদউদ্দিন ওয়াইসি (এআইএমআইএম)
- কল্যাণ বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস)
- নাদিমুল হক (তৃণমূল কংগ্রেস)
- মহিবুল্লাহ নদভী (সমাজবাদী পার্টি)
- সৈয়দ নাসির হোসেন (কংগ্রেস)
- ইমরান মাসুদ (কংগ্রেস)
- মহম্মদ জাভেদ (কংগ্রেস)
- অরবিন্দ গণপত সাওয়ান্ত (শিবসেনা-ইউবিটি)
- এ রাজা (দ্রাবিড় মুনেত্র কাজগম)
- এম এম আবদুল্লাহ (দ্রাবিড় মুনেত্র কাজগম)
যা জানা যাচ্ছে, এদিন বৈঠক শুরু থেকেই অস্থির ছিল। বিরোধী সদস্যরা অভিযোগ করেন যে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে প্রস্তাবিত পরিবর্তনগুলোর উপর আলোচনা করতে যথেষ্ট সময় দেওয়া হচ্ছে না। কাশ্মীরের নেতা মিরওয়াইজ উমর ফারুককে আমন্ত্রণ জানানোর আগে কমিটির সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করেন। বিরোধী নেতারা দাবি করেন, বিজেপি ওয়াকফ সংশোধনী বিল দ্রুত পাস করাতে চাইছে দিল্লি নির্বাচনের কথা মাথায় রেখে।
#WATCH | Delhi: TMC MP & member of JPC on Waqf Amendment Bill 2024, Kalyan Banerjee says, " ...After 21st January late session, Chairman informed the members that meeting will be held on 24th and 25th (January)...other members protested and wrote a letter...we request to schedule… https://t.co/VrAEAku1lT pic.twitter.com/GV2vge8s6n
— ANI (@ANI) January 24, 2025
বৈঠকে উত্তপ্ত বিতর্কের কারণে সাময়িক মুলতবি ঘোষণা করা হয়। পুনরায় বৈঠকের সময় মিরওয়াইজ উমর ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাজির হয়। আর বক্তব্য রাখতে শুরু করলেই ফের উত্তেজনা ছড়ায়। বিরোধী সাংসদদের অভিযোগ, সংসদীয় কমিটির বৈঠকে কোনও রীতি মানা হচ্ছে না। সরকার আগে থেকেই তাঁদের অবস্থান ঠিক করে এসেছে। সেই অনুযায়ীই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। লোক দেখানো বৈঠক করা হচ্ছে।
এই সব অভিযোগ তুলেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপি সাংসদ ও বিরোধী সাংসদদের উত্তপ্ত বাকবিতণ্ডায় উত্তেজনা ছড়ায় জেপিসি বৈঠকে।
এদিন এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের সৈয়দ নাসির হোসেন সাংবাদিকদের বলেন, "এই বৈঠক একটি প্রহসনে পরিণত হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ হচ্ছে। জমিদারী চলছে। চেয়ারম্যান কোনও কথাই শোনেন না। বিরোধীদের কোনও সম্মান দেওয়া হয় না। আমাদের বাড়ির কাজের লোক বলে মনে করে"।
বিরোধীরা প্রস্তাব রাখেন, বিলটির উপর আরও বিস্তারিত আলোচনা করার জন্য আগামী ২৭ জানুয়ারির নির্ধারিত বৈঠক পিছিয়ে দেওয়া হোক। তবে তা আদৌ পিছিয়েছে কিনা, সে সংক্রান্ত আর কিছু জানা যায়নি। তবে আজকের এই বিবাদ দিল্লি নির্বাচনের আগে ফের নতুন করে উত্তেজনা বাড়াল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications