Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ব্যাপক বিশৃঙ্খলা, ভিড়ের চাপে অসুস্থ বহু মানুষ, সময়ের আগেই বন্ধ হল রামমন্দিরের গেট

Ram Mandir Inauguration: সোমবারই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরপরেই আজ মঙ্গলবার জন সাধারণের জন্যে খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। আর এরপরেই ভক্তদের ভিড় উপচে পড়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে মন্দিরের সামনে একেবারে পদপৃষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

এমনকি প্রবল ভিড়ের চাপে বহু মানুষ অসিস্থ হয়ে পড়েছে বলেও জানা গিয়েছে। আর এরপরেই নির্দিষ্ট সময়ের আগে বন্ধ করে দেওয়া হয়েছে মন্দিরের গেট (Ram Mandir Inauguration)। অবস্থা সামলাতে ব্যাপক পুলিশকে মোতায়েন করা হয়েছে বলে খবর।

Ram Mandir

কিন্তু এরপরেও ভিড় সামলাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসনকে। দর্শন করতে আজ মধ্যরাত থেকে ভিড় জমান ভক্তরা। বেলা যত বেড়েছে ততই লম্বা হয়েছে দর্শনার্থীদের লাইন। মন্দিরের বাইরে একেবারে দীর্ঘ রাস্তা পর্যন্ত চলে যায় লাইন।

দেশের বিভিন্ন অংশ থেকে মানুষ আসতে শুরু করেন। আর তাতে লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হতে শুরু করে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে একটা সময় অযোধ্যার মেইন রোডে বন্ধ হয়ে যায় যান চলাচল।

তবে ভিড় যে হতে পারে তা আগে থেকে আশঙ্কা করেছিল স্থানীয় পুলিশ-প্রশাসন। সেই মতো বিভিন্ন জায়গায় ব্যারিকেড করা হয়। কিন্তু একটা সময় একের পর এক সেই ব্যারিকেড ভেঙে পড়ে। আর এরপরেই চরম বিশৃঙ্খলা তৈরি হয় রাম মন্দির চত্বরে। সমস্ত লাইন ভেঙে পড়ে।

কার্যত পদপৃষ্টের মতো অবস্থা তৈরি হয়ে যায়। একে অপরকে টপকে মন্দিরের ভিতরের ঢোকার চেষ্টা শুরু হয়। এই অবস্থা সামাল দিতে রীতিমত হিমশিম খেতে হয় পুলিশ এবং ট্রাস্টের সদস্যদের। ভিড়ের চাপে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। যদিও ততপরতার সঙ্গে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় সেই সমস্ত মানুষদের।

ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। এরপরেই মন্দিরের গেট বন্ধ করে দেওয়া হয়। বিকেলে ফের একবার খোলা হবে বলে জানা গিয়েছে। তবে এদিন কাউকে মন্দিরে না আসার আবেদন জানানো হচ্ছে পুলিশের তরফে। উল্লেখ্য, দীর্ঘ ৫০০ বছরের প্রতীক্ষা শেষে রামমন্দিরের উদ্বোধন (Ram Mandir Inauguration) হয়েছে গতকাল অর্থাৎ ২২ জানুয়ারি।

সুবিশাল রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার্যত অযোধ্যার রামমন্দির আবেগ। আর সেই আবেগ থেকেই এদিন সকাল থেকে ভিড় জমান বহু ভক্ত। আর তাতেই তৈরি হয় বিপত্তি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+