আগামী বছর থেকে বদল হবে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডের নিয়ম
আগামী বছর থেকে বদল হবে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডের নিয়ম
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) সিদ্ধান্ত নিয়েছে যে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) ও প্রভিডেন্ট ফান্ড (পিএফ)– এর সুবিধা বাড়িয়ে দেওয়া হবে। এমনকি যে সকল কর্মীদের পিএফ আগামী বছরের ১ জানুয়ারি থেকে কাটা হবে তাঁরাও এই সুবিধা পাবেন।

এর ফলে ৫০ লক্ষ কর্মী এই সুবিধার আওতায় পড়তে চলেছেন। এ সংক্রান্ত নোটিশ জারি করেছেন সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রী সন্তোষ গংওয়ার। এই নতুন নিয়মের অধীনে থাকবে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু–কাশ্মীর ও লাদাখের কর্মীরাও।
সরকারিভাবে জানা গিয়েছে, পিএফের জন্য কর্মচারীদের সাবস্ক্রাইব করতে হলে ২০–এর বদলে ১০ দিতে হবে, নতুন নিয়ম আসার ফলে ৫০ লক্ষ কর্মী উপকৃত হবে।












Click it and Unblock the Notifications