Chandrayaan 3: কাউন্ট ডাউন শুরু, আর কয়েক মুহূর্তের অপেক্ষা তারপরেই চাঁদের মাটিতে ইতিহাস লিখবে ভারত

আজ চাঁদের মাটিতে ইতিহাস লিখতে চলেছে ভারত। আর কয়েক ঘণ্টা পরেই চাঁদের মাটিতে ছোঁবে চন্দ্রযান-৩। সন্ধে ৬টার পরেই চাঁেদর মাটিতে পা রাখার কথা চন্দ্রযানের। এমনই হিসেব দিয়েছে ইসরো। গতকাল থেকেই তার সাফল্য কামনায় গোটা দেশে চলছে পুজো-যজ্ঞ-নমাজ পাঠ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হবেন। তিনি এখন দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন। সেখান থেকেই দেশের এই বড় সাফল্যের অংশিদার হবেন তিনি। ইসরোর পক্ষ থেকে বিকেল ৫টা ২০ মিনিট থেকে লাইভ টেলিকাস্ট করা হবে। এছাড়াও ভারতের একাধিক জায়গায় দেখানো হবে এই চাঁদ অভিযান।

Chandrayaan 3

চন্দ্রযানের চাঁদে অবতরণের সময় আগে থেকেই জানিেয় দিয়েছে ইসরো। আজ সন্ধে ৬টা চার মিনিটে চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান-৩। অধীর আগ্রহে গোটা দেশ অপেক্ষা করছে তার জন্য। যদিও চন্দ্রযান-২ সাফল্যের দোরগোড়ায় গিয়েও পারেনি চাঁদের মাটি ছুঁতে। এবার তাই বাড়তি সতর্কতা নিয়ে চলেছে ইসরো। কোনও রকম ঝুঁকি নিতে নারাজ বিজ্ঞানীরা।

গতকাল শোনা গিয়েছিল পরিস্থিতি অনুকূল না হলে পিছিয়ে যেতে পারে চন্দ্রযান-৩-র অবতরণ। অর্থাৎ চাঁদের মাটি ছুঁতে যে এবার ইসরো আরও বেশি উদগ্রীব সেটা বিজ্ঞানীদের প্রস্তুতি দেখলেই বোঝা যাচ্ছে। কয়েকদিন আগেই রাশিয়ার চন্দ্রযান লুনা-২৫ ছিটকে গিয়েছে মহাকাশে। চাঁদের মািট স্পর্শ করতে পারেনি। চন্দ্রযান-২র মতোই পরিস্থিতি তৈরি হয়েছে। সেকারণে এবার আর কোনও ঝুঁকি নিতে চাঁইছেন না বিজ্ঞানীরা।

গতকাল থেকেই প্রতিমুহূর্তে চলছে অঙ্ক কষা। বিজ্ঞানীরা একের পর এক পরীক্ষা করে চলেছেন। চাঁদের কাছাকাছি পৌঁছে গিয়েছে চন্দ্রযান-৩। অবতরণের ৩০ কিলোমিটার পথ সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বা ঝুঁকি পূর্ণ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ইসরোর এক বিজ্ঞানী চন্দ্রযান-৩র গতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি বলেছেন, যে গতিতে চাঁদের দিকে এগোচ্ছে চন্দ্রযান-৩ সেই গতি থাকলে চাঁদের মাটিতে আছড়ে পড়তে পারে চন্দ্রযান। তাই গতি নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+