Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chandrayaan 3 lands on Moon: চন্দ্রযানের উদ্দেশ্য কী, কেনই বা দক্ষিণ মেরু বাছা হল, কী বলছেন ইসরো প্রধান

বুধবার সফল চন্দ্রাভিযানের পরে ভারত অভিজাত মহাকাশ ক্লাবের সদস্য হয়েছে। মূলত ইঞ্জিনের ত্রুটির কারণে রাশিয়ার চাঁদের দক্ষিণ মেরুতে স্পর্শ করার চেষ্টা ব্যর্থ হওয়ার পরে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান অবতরণকারী প্রথম দেশ হয়ে উঠেছে।

ভারতের বুধবারের প্রচেষ্টা ছিল তৃতীয়বারের। গত ২০১৯-এর সেপ্টেম্বরে চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিধ্বস্ত হওয়ার পরে দ্বিতীয় অভিযান আংশিক ব্যর্থ হিসেবে তালিকাভুক্ত হয়। ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন, চন্দ্রযান ২-এর ওই ঘটনার পরে সবকিছু নতুন করে করতে হয়েছিল।

Chandrayaan 3 lands on Moon

ইসরো প্রধান জানিয়েছেন, প্রথম বছর চন্দ্রযান ২-এ কী ভুল হয়েছিল, তা খুঁজে বের করতে ব্যয় করা হয়েছিল। পরের বছর তাতে কিছু সংশোধন করা হয়। এরপর গত দুবছর ধরে শুধু পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে গিয়েছে ইসরো। তারই মধ্যে কোভিডও ভাল আঘাত করেছিল মহাকাশ গবেষণা সংস্থাকে। তবে তারপরে ফের ট্র্যাকে ফিরেছে ইসরো।

ভারতের চন্দ্রযান ৩-এর কৃতিত্ব এই কারণেই বেশি কারণ এর আগে অন্য কোনও দেশ কিংবা তাদের মহাকাশ যান চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করতে পারেনি। অন্যদিকে আগানী ১৪ দিনের মধ্যে ছয় চাকার রোভার প্রজ্ঞান চাঁদের পৃষ্ঠে পরীক্ষা-নিরীক্ষা চালাবে। বিক্রম ল্যান্ডার এবং রোভার প্রজ্ঞান উভয়ের মিশন লাইফ ১ চন্দ্র দিনের। যা পৃথিবীর ১৪ দিনের সমান।

চাঁদের দক্ষিণ মেরুকে ইসরো কেন অবতরণের জন্য বেছে নিল, এই প্রশ্নের উত্তরে ইসরোর প্রধান জানিয়েছেন, এর পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। চাঁদের কেন্দ্রটি কী তা যেমন খুঁজে বের করা কাজ, এটি কঠিন না তরল এবং চাঁদের কেন কম চৌম্বকীয় শক্তি রয়েছে, তা খুঁজে বের করার লক্ষ্য রাখা হয়েছে।

ইসরোর প্রধান জানিয়েছেন, দক্ষিণ মেরু সূর্যের দ্বারা কম আলোকিত হয়। সেখানে আরও বৈজ্ঞানিক বিষয়বস্তু থাকার সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানিয়েছেন, চাঁদ নিয়ে কাজ করছেন এমন অনেক বিজ্ঞানী দেখিয়েছেন দক্ষিণ মেরু নিয়ে মানুষের যত আগ্রহ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+