Chandrayaan-3: চাঁদের কক্ষপথের প্রদক্ষিণ শেষ, এবার সেই মাহেন্দ্রক্ষণের দিকে এগোচ্ছে চন্দ্রযান-৩
চাঁদের কক্ষপথের শেষ পর্যায়ের প্রদক্ষিণ সম্পূর্ণ করল চন্দ্রযান-৩। এবার কেবল চাঁদে অবতরণের অপেক্ষা। আগামী বুধবার চাঁদের মাটিতে অবতরণ করার কথা চন্দ্রযান-৩র। এবার আর আগের মতো ভুল করতে চাইছে না ইসরো। একেবারে সফট ল্যান্ডিংয়ের পথেই এগোবে তারা।
এখনও পর্যন্ত প্রত্যেকটি পদক্ষেপ সাফল্যের সঙ্গে করে দেখিয়েছে চন্দ্রযান-৩। চন্দ্রযান-৩র প্রতিটি গতিবিধির উপরে নজর রেখে চলেছে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থাও। কারণ রাশিয়ার লুনা-২৫ চন্দ্রযানের আগেই চাঁদের মাটি স্পর্শ করতে চলেছে। সেটা কতটা সফল হয় সেটাই দেখার।

এবার এক পা এক পা করে চাঁদের দিকে এগিয়ে চলেছে চন্দ্রযান-৩। শনিবারই শেষ হয়ে গিয়েছে ডি-বুস্টিং অপারেশন। বুধবার সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছে ইসরোও। কিন্তু তার আগে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কয়েক বছর আগে একেবারে শেষ পর্যায়ে গিয়ে চাঁদের মাটি ছুঁতে পারেনি চন্দ্রযান-২। কাজেই এবার একেবারে মেপে মেপে পা ফেলছে ইসরো।
গতকালই ডি-বুস্টিং প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রতিটি ছবি দেখিয়েছে ইসরো। এখনও পর্যন্ত চাঁদ অভিযানের প্রতিটি পদক্ষেপ সাফল্যের সঙ্গে শেষ করতে পেরেছে চন্দ্রযান-৩। এবার শুরু হল অন্তিম এবং শেষ পর্যায়। এবং সেটিই সবচেয়ে কঠিন। চাঁদের মাধ্যাকর্ষণের মধ্যে কীভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে চাঁেদর মাটিতে সেটা একটা বড় চ্যালেঞ্জ চন্দ্রযানের পক্ষে।
চাঁদ থেকে এখন চন্দ্রযানের দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। ধাপে ধাপে সেই দূরত্ব কমিয়ে কীভাবে চাঁদের মাটিতে অবতরণ করা যায় সেটাই বড় চ্যালেঞ্জ চান্দ্রযান-৩-র পক্ষে। ইসরো এখন তার প্রতিটি মুহূর্তের উপর কড়া নজরজদারি চলেছে। কারণ চাঁদ অভিযানের আসল পর্যায় এটি। এটির উপরেই নির্ভর করছে ইসরোর সাফল্য। ২৩ অগাস্ট বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান-৩।












Click it and Unblock the Notifications