Chandrayaan-3: কনকনে ঠান্ডায় চাঁদে ঘুমাচ্ছে বিক্রম, ছবি পাঠালো অরবিটার
Chandrayaan-3: চাঁদের মাটিতে ঘুমিয়ে আছে ল্যান্ডার বিক্রম। নিশুত রাতে চাঁদের দক্ষিণ অংশের তাপমাত্রা হিমাঙ্কের অনেকটাই নীচে। তার মধ্যেই স্লিপ মোডে রয়েছে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। এবার চন্দ্রযান ২ এর অরবিটার বিক্রমের ছবি তুলল। সেই ছবি ইসরো তাদের টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেছে।
৬ সেপ্টেম্বর এই ছবিটি তুলেছে চন্দ্রযান ২ এর (Chandrayaan-3) অরবিটার। ডুয়াল-ফ্রিকোয়েন্সি সিন্থেটিক অ্যাপারচার র্যাডারের মাধ্যমে এই ছবি তোলা হয়েছে। চাঁদের মাটিতে রাত নেমেছিল আগেই৷ অরবিটার যে ছবি তুলেছে, সেখানে চাঁদের পরিবেশ সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন। ফ্রিকোয়েন্সির মাধ্যমে বস্তুকে চিহ্নিত করা যায়।

সেই ফ্রিকোয়েন্সিকেই এখানে কাজে লাগানো হয়েছে। তার সাহায্যের চাঁদের মাটিতে বিক্রমকে (Chandrayaan-3)চিহ্নিত করা হয়েছে। ছবিতে বিক্রমকে একটি বিন্দুর আদলে দেখাচ্ছে। ডুয়াল-ফ্রিকোয়েন্সি সিন্থেটিক অ্যাপারচার র্যাডারের মাধ্যমে এর আগে চাঁদের পিঠের একাধিক ছবি তোলা হয়েছে।
ডুয়াল-ফ্রিকোয়েন্সি সিন্থেটিক অ্যাপারচার র্যাডার অত্যন্ত নির্ভরযোগ্য বলেই জানানো হয়েছে। চাঁদের গতি- প্রকৃতি, অবস্থান, চাঁদের মাটির অবস্থার একাধিক ছবি এর মাধ্যমে অরবিটার তুলেছিল। সেই ছবি দেখেই ল্যান্ডার বিক্রমের নামার জায়গা নির্দিষ্ট করেছিল ইসরো।
চাঁদের মাটিতে এখন গভীর রাত চলছে। আগামী ২২ সেপ্টেম্বর ফের চাঁদের (Chandrayaan-3)মাটিতে দিন শুরু হবে। চাঁদের মাটিতে তখন সূর্যের আলো এসে পড়বে। তার আগে সম্পূর্ণ অন্ধকার চাঁদের পরিবেশ। সেই পরিবেশেই দাঁড়িয়ে আছে বিক্রম। দাঁড়িয়ে না বলে, বলা যায় ঘুমিয়ে আছে ল্যান্ডার বিক্রম। তার মধ্যে প্রজ্ঞানকেও ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।
সৌরশক্তির সাহায্যে বিক্রম ও প্রজ্ঞান (Chandrayaan-3)কাজ করতে পারে। সেজন্যই চাঁদের মাটিতে টানা ১৪ দিন তাদের কাজের সময়কে বাছা হয়েছিল। বিক্রম ও প্রজ্ঞান দুজনেই তাদের কাজ নির্দিষ্ট সময়ের আগে শেষ করেছে। বহু গুরুত্বপূর্ণ তথ্য ও নমুনার হদিশ দিয়েছে প্রজ্ঞান।
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) September 9, 2023
Here is an image of the Chandrayaan-3 Lander taken by the Dual-frequency Synthetic Aperture Radar (DFSAR) instrument onboard the Chandrayaan-2 Orbiter on September 6, 2023.
More about the instrument: https://t.co/TrQU5V6NOq pic.twitter.com/ofMjCYQeso
চাঁদের মাটিতে সালফার, অ্যালুমিনিয়াম, ক্যালশিয়াম, লোহা, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকন, অক্সিজেনের অস্তিত্বের প্রমাণ মিলেছে। এছাড়াও চাঁদের মাটিতে ভূমিকম্পের গ্রাফও প্রজ্ঞান তুলেছে। চাঁদের মাটির উপরে ও নীচের তাপমাত্রাও ধরা পড়েছে তার মাধ্যমে। চাঁদের মাটিতে হাইড্রোজেনের সন্ধান দিয়েছে রোভার।
ল্যান্ডারের রিসিভার কেবল অন করা আছে। যার ফলে ইসরোর সঙ্গে প্রয়োজনে সঙ্কেত বিনিময় হতে পারে। চাঁদের তাপমাত্রা মাইনাস ২০০ ডিগ্রি সেলসিয়াসও পেরিয়ে যেতে পারে। তারও নীচে নামতে পারে তাপমাত্রা। ফলে ওই হিম ঠান্ডায় কতটা ঠিক থাকবে প্রজ্ঞান ও বিক্রম? সেই আশঙ্কার দোলাচলেই রয়েছেন বিজ্ঞানীরা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications