গুজরাতের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, চাণক্যের সমীক্ষায় এগিয়ে কারা
গুজরাত ভোটে চাণক্যের বুথ ফেরত সমীক্ষার ফলাফল সামনে এসেছে। বাকী সমীক্ষাগুলির মতো এখানেও বিজেপি কংগ্রেসকে পিছনে ফেলে শতযোজন এগিয়ে গিয়ে সরকার গড়তে চলেছে।
গুজরাত ভোটে চাণক্যের বুথ ফেরত সমীক্ষার ফলাফল সামনে এসেছে। বাকী সমীক্ষাগুলির মতো এখানেও বিজেপি কংগ্রেসকে পিছনে ফেলে শতযোজন এগিয়ে গিয়ে সরকার গড়তে চলেছে। এর আগে ২২বছর বিজেপি গুজরাতে ক্ষমতায় থেকেছে। ফের পাঁচবছরের জন্য ক্ষমতায় আসতে চলেছে।

ভোট ভাগাভাগির ক্ষেত্রে বিজেপি পেতে পারে ৪৯ শতাংশ ভোট। কমবেশি হতে পারে ৩ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ৩৮ শতাংশ ভোট (৩ শতাংশ কমবেশি হতে পারে)। এছাড়া বাকীরা পেতে পারে ১৩ শতাংশ ভোট।

আসন ভাগাভাগির ক্ষেত্রে মোট ১৮২টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১৩৫টি আসন। যা কমবেশি হতে পারে ১১টি আসনের ক্ষেত্রে। কংগ্রেস পেতে পারে ৪৭টি আসন। এক্ষেত্রেও ১১টি আসন কমবেশি হতে পারে। অন্যান্যরা পেতে পারে ০-৩টি আসন।












Click it and Unblock the Notifications