Champai Soren: 'টাইগারে'র কাঁধেই এবার ঝাড়খণ্ডের বড় দায়িত্ব! কে এই ব্যক্তি জানেন?
Who is Champai Soren: ঝাড়খণ্ডের রাজনীতিতে নয়া মোড়! মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন হেমন্ত সোরেন। সে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী হিসাবে চম্পাই সোরেনের নাম ঘোষণা করা হয়েছে। হেমন্ত সোরেন সরকারের মন্ত্রিসভায় পরিবহণ দফতরের দায়িত্বে সামলাচ্ছিলেন চম্পাই।
এবার গোটা রাজ্যের ((Jharkhand Political Crisis) দায়িত্ব তাঁর কাঁধেই। কিন্তু কে এই চম্পাই সোরেন (Champai Soren) ? মুখ্যমন্ত্রী হিসাবে হেমন্ত সোরেনের স্ত্রী শপথ নিতে পারেন! গত কয়েকদিন ধরেই এমনটাই জল্পনা ছিল। কিন্তু শেষমেস ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে চম্পাই নির্বাচিত করা হল।

ঝাড়খণ্ডের টাইগার হিসাবে পরিচিত চম্পাই সোরেন। অর্জুন মুণ্ডা সরকারের গুরু দায়িত্ব ছিলেন তিনি। একাধিক কঠিন পরিস্থিতি মোকাবিলার অভিজ্ঞতা রয়েছে চম্পাই সোরেনের। রাজনীতিতে প্রবীণ তিনি। আর তাই কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে ((Jharkhand Political Crisis) চম্পাই সোরেনকেই (Champai Soren) বেঁছে নিল জেএমএম। ইতিমধ্যে রাজভবনে গিয়ে সংখ্যার তালিকা রাজ্যপালের হাতে তুলে দেওয়া হয়েছে। সম্ভবত আগামীকাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন চম্পাই সোরেন।
Who is Champai Soren: কে এই চম্পাই সোরেন?
জিলিংগাগোদা গ্রামের আদিবাসী বাসিন্দা সিমল সোরেনের চার সন্তান। পরিবারের বড় ছেলে চম্পাই (Champai Soren)। ছোট থেকেই কৃষিকাজে বিশেষ আগ্রহ ছিল তাঁর। আর তাই সকাল হলেই বাবা সিমল সোরেনের সঙ্গে মাঠে যেতেন চম্পাই। করতেন চাষের কাজ। তবে পড়াশোনা বিশেষ করা সম্ভব হয়। ক্লাস ১০ পর্যন্ত স্থানীয় একটি সরকারি স্কুলে পড়াশোনা। খুব অল্প বয়সেই বিয়ে হয়ে যায় চম্পাই সোরেনের। চার ছেলে এবং তিন মেয়ে।
বিহার থেকে ঝাড়খন্ডকে আলাদা রাজ্য করার দাবিতে জোরদার হয় আন্দোলন। সেই সময় শিবু সোরেনের সঙ্গে আন্দোলনে সামিল হন চম্পাই। কিছুদিনের মধ্যেই শিবু সোরেনের বিশ্বস্ত হয়ে যান (Champai Soren)। সবার কাছে টাইগার নামেই পরিচিত হন।
চম্পাই সোরেন (Champai Soren)সেরাকেলা আসন থেকে উপনির্বাচনে নির্দল বিধায়ক হয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেন এবং তার পরে তিনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চায় যোগ দেন। আর এরপরেই রাজনৈতিক জীবন শুরু হয়। সাতবারের বিধায়ক। দীর্ঘদিন হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ হিসাবে কাজ সামলেছেন। সামলেছেন মন্ত্রিসভার গুরু দায়িত্বও। এবার মুখ্যমন্ত্রী পদে ঝাড়খণ্ডের টাইগার।
জানা গিয়েছে, জমি সংক্রান্ত মামলায় হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছে ইডি। আগামীকাল বৃহস্পতিবার তোলা হবে আদালতে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications