জল্লিকাট্টু ঘিরে বিক্ষোভে কড়া নজর কেন্দ্রের
জল্লিকাট্টু বিতর্কে নয়া মোড়। খবর, চেন্নাইয়ের বিভিন্ন জায়গায় দেখা গেছে ভারত বিরোধী পোস্টার। জানা গিয়েছে, যদি রাজ্য সরকার চায়, তবে সেখানে গিয়ে পরিস্থিতি সামলাতে পারে কেন্দ্রীয় বাহিনী।
নয়াদিল্লি,২৪, জানুয়ারি: জল্লিকাট্টু বিতর্কে নয়া মোড়। খবর, চেন্নাইয়ের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে ভারত বিরোধী পোস্টার। জানা গিয়েছে, যদি রাজ্য সরকার চায়, তবে সেখানে গিয়ে পরিস্থিতি সামলাতে পারে কেন্দ্রীয় বাহিনী।['জাল্লিকাট্টু'-র আয়োজনে খুব শীঘ্রই পদক্ষেপ নেবে তামিলনাড়ু সরকার, জানালেন মুখ্যমন্ত্রী পন্নিরসেলবম]
এদিকে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গোটা বিষয়টির ওপর কড়া নজর রাখা হচ্ছে। পরিস্থিতিতি বুঝে, যদি তামিলনাড়ু সরকার চায়, তাহলে কেন্দ্রের তরফে পাঠানো হতে পারে 'সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস' বা কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী ।[জাল্লিকাট্টু আন্দোলনকারীদের বলপ্রয়োগ করে মেরিনা বিচ থেকে হঠাচ্ছে পুলিশ!]

দেখা গেছে চেন্নাইয়ের মেরিনা বিচে জল্লিকাট্ট্ু নিয়ে বিক্ষোভকারীদের অনেকের হাতেই ছিল ভারত বিরোধী পোস্টার । বিষয়টিকে মোটেও ভালো নজরে দেখছেনা কেন্দ্র। সোমবার মেরিনা বিচে বিক্ষোভকারীদের সরাতে রীতিমত বেগ পেতে হয় পুলিশকে।
বিক্ষোভকারীদের প্রতিবাদ মূলত জল্লিকাট্টুকে নিষিদ্ধ করবার বিরুদ্ধে। এদিকে কেন্দ্রের তরফে গত সপ্তাহেই জল্লিকট্টু খেলা নিয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়। তামিলনাড়ুর বিভিন্ন অংশে ষাঁড়কে কাবু করার এই খেলা শুরু হওয়ার পাশপাশি চলে প্রতিবাদ বিক্ষোভ। খেলার মাঝে হতাহতেরও খবর আসে। তবে এরপরও জাল্লিকাট্টু নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন কিভাবে ভয়ঙ্কর আকার নিলো সে বিষয়ে কড়া নজর রাখছে কেন্দ্র। গোটা বিষয়কে কেন্দ্র করে রাজ্য সরকারের সঙ্গে ক্রমাগতভাবে সংযোগ রেখে চলেছে কেন্দ্রীয় সরকার ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications