Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে SHe-Box পোর্টাল চালু করল কেন্দ্র! কীভাবে অভিযোগ জানাবেন এখানে?

আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় গোটা দেশ। প্রতিবাদ চলছে ভারতের প্রায় সব রাজ্যেই। কলকাতার আরজি কর কাণ্ডের বিচার চেয়ে পথে নেমেছেন চিকিৎসকরা। এই আবহে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির বিরুদ্ধেও চলছে 'মি টু' আন্দোলন। এরই মাঝে বৃহস্পতিবার মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে, কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থার মোকাবিলা করতে নতুন SHe-Box পোর্টাল চালু করল কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক। বৃহস্পতিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে এই পোর্টালটি চালু করেন কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী।

এবার থেকে কর্মক্ষেত্রে কোনও মহিলা যৌন হয়রানির শিকার হলে সরাসরি SHe-Box পোর্টালে অভিযোগ জানাতে পারবেন।

SHe-Box পোর্টাল আসলে কী?

নতুন SHe-Box পোর্টালটি সারা দেশে গঠিত অভ্যন্তরীণ কমিটি (ICs) এবং স্থানীয় কমিটি (LCs) সম্পর্কিত তথ্যের একটি কেন্দ্রীভূত ভান্ডার হিসাবে কাজ করে। যা মহিলাদের সরকারি এবং বেসরকারি উভয় কর্মক্ষেত্রেই কার্যকর।

WCD মন্ত্রকের একটি অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, 'এই পোর্টালটিতে মহিলারা যৌন হয়রানির শিকার হলে অভিযোগ জানাতে পারবেন। এর সাহায্যে নির্যাতিত কোথায় রয়েছেন, তা ট্র্যাক করা যাবে। ICs দ্বারা অভিযোগের সময় জানা যাবে। এই পোর্টালে মহিলারা তাঁদের সঙ্গে হওয়া যৌন নিপীড়নের অভিযোগ জানালে তার দ্রুত প্রতিকার করার চেষ্টা করবে কেন্দ্র'।

SHe-Box পোর্টালে অভিযোগ জানানোর জন্য প্রথমে রেজিস্ট্রেশন করা জরুরি।

মহিলারা যৌন নিপীড়নের অভিযোগ কীভাবে SHe-Box পোর্টালে নথিভুক্ত করবেন? জেনে নিন।

SHe-Box পোর্টালের মাধ্যমে কীভাবে অভিযোগ নথিভুক্ত করতে হয়, সে বিষয়ে জানতে নিচের ধাপগুলি দেখে নিন।

প্রথম ধাপ - প্রথমেই SHe-Box-এর ওয়েবসাইটে ক্লিক করতে হবে (https://shebox.wcd.gov.in/)।

দ্বিতীয় ধাপ - এবার Register your complaint-এ ক্লিক করতে হবে।

তৃতীয় ধাপ - এবার Register Complaint-এই অপশনটি বেছে নিতে হবে।

চতুর্থ ধাপ - এরপর চতুর্থ ধাপে দুটি অপশন দেখা যাবে, তার মধ্যে 'Central Government'-এই অপশনটি বেছে নিতে হবে।

পঞ্চম ধাপ - এরপর একটি তালিকা আসবে, তা থেকে Ministry and Department-এই অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর পরবর্তী ধাপে যাওয়ার জন্য অভিযোগের সব তথ্য লিখতে হবে।

প্রয়োজনীয় তথ্য লেখার পর 'next'-এ ক্লিক করতে হবে।

অভিযোগ জানানোর জন্য প্রয়োজনীয় সব তথ্য দেওয়ার পর Register-এ ক্লিক করতে হবে। তাহলেই অভিযোগ SHe-Box পোর্টালটিতে নথিভুক্ত হয়ে যাবে।

SHe-Box পোর্টালের পাশাপাশি, কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী মন্ত্রকের নতুন ওয়েবসাইট চালু করেছেন। এই ওয়েবসাইটটির লক্ষ্য হল, ডিজিটাল প্ল্যাটফর্ম জুড়ে একটি সুসংহত ভিজ্যুয়াল পরিচয় প্রতিষ্ঠা করা, যা জাতীয় এবং বিশ্বব্যাপী মানুষের সঙ্গে সরকারের সম্পৃক্ততা বৃদ্ধি করতে সাহায্য করবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+