করোনায় মৃতের সংখ্যা আড়াল করছে না ভারত, সমালোচনার জবাবে ৪ বাণ কেন্দ্রের
সম্প্রতি এক আন্তর্জাতিক ম্যাগাজিন দাবি করেছে কোভিড-১৯ মৃত্যুর সংখ্যা ভারতে অনেক বেশি সরকারী পরিসংখ্যানের থেকে। ভারত যা পরিসংখ্যান দেখাচ্ছে, তার থেকে পাঁচ থেকে সাত গুণ বেশি মৃত্যু হয়েছে।
সম্প্রতি এক আন্তর্জাতিক ম্যাগাজিন দাবি করেছে কোভিড-১৯ মৃত্যুর সংখ্যা ভারতে অনেক বেশি সরকারী পরিসংখ্যানের থেকে। ভারত যা পরিসংখ্যান দেখাচ্ছে, তার থেকে পাঁচ থেকে সাত গুণ বেশি মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক শনিবার বলেছে যে বিশ্লেষণটি ঠিক নয়। সরকার প্রকৃত সংখ্যাই প্রকাশ করেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, আন্তর্জাতিক ম্যাগাজিনে প্রকাশিত নিবন্ধটি অনুমানমূলক এবং বিশ্লেষণটি করা হয়েছে কোনো বিশ্বাসযোগ্য পরিসংখ্যান ছাড়াই। কোনও মহামারী সংক্রান্ত প্রমাণ নেই। শুধু অনুমানের উপর ভিত্তি করে করা হয়েছে বিশ্লেষণ।
দুই, নিবন্ধটি তৈরি করা হয়েছে এমন একটা ক্ষেত্রের পরিসংখ্যানের ভিত্তিতে, যা বৈধ নয়। কোনও বিশ্বাসযোগ্য সংস্থার পরিসংখ্যান দিয়ে এই নিবন্ধটি রচনা করা হয়নি।
তিন, কীসের ভিত্তিতে ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের ক্রিস্টোফার লাফলার এই বিশ্লেষণ করেছিলেন, তা স্পষ্ট নয়। যে পরিসংখ্যানের উপর ভিত্তি করে মৃত্যু সংখ্যা আড়াল করার অভিযোগ আনা হয়েছে, তা বিজ্ঞানভিত্তিক কি না তাও পরীক্ষা করে দেখা হয়নি।
চার, ওই নিবন্ধে প্রবন্ধম ও সি-ভোটার নামে আরও দুটি গবেষণার কথা উদ্ধৃত করা হয়েছে। মন্ত্রক বলেছে, ওই সংস্থাগুলি সমীক্ষা, ভবিষ্যদ্বাণী এবং বিশ্লেষণ করতে পারদর্শী এবং তারপরেও তাদের সমীক্ষার পূর্বাভাস ভুল হয়েছে। তারা কখনও জনস্বাস্থ্য গবেষণার সাথে যুক্ত ছিল না।
ভারতে সামগ্রিক কোভিড-১৯ এর পরিসংখানে বিহার সরকার তার সংশোধনীর পরে বলেছে, সরকার বিভিন্ন উৎস থেকে জানতে পেরেছে যে বেসরকারি হাসপাতালে বহু লোকের মৃত্যু হয়। ফলে কোভিড ১৯-এ মৃত্যুর সংখ্যায় তা সংযোজিত হয়ে ৫,৪৫৮ থেকে বেড়ে ৯,৪২৯ হয়ে যায়। বর্তমানে, ভারতের কোভিড ১৯-এ মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩,৬৭,০৮১।












Click it and Unblock the Notifications