রাজধানীর অনুমোদনহীন কলোনি! 'ঐতিহাসিক' সিদ্ধান্ত কেন্দ্রের

কেন্দ্রশাসিত দিল্লির অনুমোদনহীন কলোনি নিয়ে নতুন সিদ্ধান্ত কেন্দ্রের। সেখানে বসবাসকারী প্রায় ৪০ লক্ষ মানুষকে মালিকানার অধিকার দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রী এদিন নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

কেন্দ্রশাসিত দিল্লির অনুমোদনহীন কলোনি নিয়ে নতুন সিদ্ধান্ত কেন্দ্রের। সেখানে বসবাসকারী প্রায় ৪০ লক্ষ মানুষকে মালিকানার অধিকার দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রী এদিন নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মন্ত্রী জানিয়েছেন, কলোনির বাসিন্দারা সরকারি কিংবা বেসরকারি জমির ওপর বসবাস করছেন। কয়েকমাস পরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন।

রাজধানীর অঅনুমোদিত কলোনি! ঐতিহাসিক সিদ্ধান্ত কেন্দ্রের

কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে কলোনিতে বসবাসকারী মানুষজন বাড়ি তৈরি করতে ঋণ নিতে পারবেন। কেন্দ্রীয় মন্ত্রী এদিনের এই সিদ্ধান্তকে দূরদর্শী, প্রগতিশীল এবং বিপ্লবী পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলেও বর্ণনা করেছেন।

এদিনের সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন কেন্দ্রের তিন মন্ত্রী। তিনজনই এই সিদ্ধান্তকে রাজনীতি কিংবা ভোটের সঙ্গে মেলাতে রাজি হননি।

কেন্দ্রীয় আইনমন্ত্রী মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাভাবনার ফল এটি। এই সিদ্ধান্তের ফলে কলোনির বাসিন্দারা এবার থেকে পার্ক, বিদ্যুৎ এবং নর্দমার ব্যবস্থা উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+