Manipur Violence: ঠান্ডা করতে হবে অশান্ত মণিপুরকে! পাঠানো হচ্ছে অতিরিক্ত আরও ৯০ কোম্পানি বাহিনী
Manipur Violence: নতুন করে ফের একবার অশান্ত মণিপুর! পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত আরও ৯০ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে মোদী সরকার। গত কয়েকদিন আগেই মণিপুর নিয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে অশান্ত মণিপুরকে শান্ত করতে ৫০ কোম্পানি বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়।
কিন্তু নিরাপত্তায় কোথাও খামতি থেকে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে। আর সেজন্য অতিরিক্ত আরও ৯০ কোম্পানি বাহিনীকে (Additional Security Force Companies) সেখানো পাঠানো হচ্ছে বলে জানা যাচ্ছে। গত কয়েকদিনে উত্তর-পূর্ব এই রাজ্যে একাধিক দেহ উদ্ধার হয়। এরপরেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর (Manipur Violence) ।

বিক্ষোভ দেখাতে শুরু করে মেইতিরা। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে খোদ সে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে চলে হামলা। এমনকি সেখানকার একাধিক মন্ত্রীর বাড়িতেও চলে হামলা। পরিস্থিতি বিবেচনা করে গত রবিবার মহারাষ্ট্রে প্রচারের কর্মসূচি বাতিল করে দিল্লি ফিরে যান শাহ।
শুধু তাই নয়, রাজধানী পৌঁছেই জরুরি বৈঠক করেন তিনি। দফায় দফায় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক চলে। দীর্ঘ বৈঠকে মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কীভাবে সামাল দেওয়া সম্ভব তা নিয়েও আলোচনা চলে। আর এরপরেই সে রাজ্যে ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যে সেই বাহিনীর পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। কিন্তু মণিপুরের নিরাপত্তায় কোথাও খামতি রাখতে চাইছে মোদী সরকার।
আর তাই অতিরিক্ত আরও ৯০ কোম্পানি ফোর্স যাচ্ছে সেখানে। প্রতি কোম্পানির সদস্য সংখ্যা প্রায় ১০০। ফলে বিপুল ফোর্স গোটা রাজ্যের নিরাপত্তার দায়িত্বে থাকবে। বলে রাখা প্রয়োজন, দীর্ঘদিন ধরে মণিপুরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। জারা সে রাজ্যের পুলিশ এবং সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে চলেছে। কিন্তু এরপরেও নতুন করে অশান্তি চিন্তার ভাঁজ ফেলেছে মোদী সরকারের উপর। প্রবল চাপের মুখে মণিপুরের মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যে বিজেপি সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে কনরাড সাংমার (Conrad Sangma) দল এনপিপি (NPP)। এমনকি দলের মধ্যেও বিদ্রোহ! জিরিবামের একাধিক বিজেপি নেতা ইস্তফার কথা জানিয়েছে। কার্যত ঘরে-বাইরে প্রবল চাপের মুখে বিজেপি সরকার কীভাবে মণিপুরকে শান্ত করে সেদিকেই নজর সবার।
-
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান












Click it and Unblock the Notifications