ধর্মীয় ও সামাজিক সমাবেশে অনুমতি নয়, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি কেন্দ্রের
ধর্মীয় ও সামাজিক সমাবেশে অনুমতি নয়, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি কেন্দ্রের
কোনও সামাজিক বা ধর্মীয় সমাবেশের অনুমতি দেওয়া চলবে না। নিজামউদ্দিনের তাবালিঘি জামাতের জমায়েত থেকে শিক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকার এবার নির্দেশিকা জারি করল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক শুক্রবার সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে লিখিত নির্দেশিকা দিয়েছে। করোনা সংক্রমণ রুখতে লকডাউনের কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।

১০০ শতাংশ সফল করার লক্ষ্যে
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লা লকডাউনকে ১০০ শতাংশ সফল করার জন্য সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধান সচিবদের কাছে এই মর্মে চিঠি লেখেন। এই নির্দেশিকায় তিনি নির্দিষ্ট নিষেধাজ্ঞাগুলির বিষয়ে জেলা কর্তৃপক্ষ এবং ফিল্ড এজেন্সিগুলিকে অবহিত করেন।

নিষেধাজ্ঞা পালনে এই চিঠি
তিনি আইনশৃঙ্খলা রক্ষা, শান্তি এবং জনসাধারণের প্রশান্তির জন্য প্রয়োজনীয় সকল সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন এই চিঠিতে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য লকডাউন ব্যবস্থার কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করতেই সামাজিক এবং ধর্মীয় সমাবেশ বা মিছিলকে অনুমতি না দেওয়ার নিষেধাজ্ঞা পালনে এই চিঠি।

নির্দেশ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে
এই এপ্রিলেই পয়লা বৈশাখ এবং আম্বেদকর জয়ন্তী রয়েছে। ১৩ এপ্রিল এবং ১৪ এপ্রিল পালিত হবে এই অনুষ্ঠান। তারপর রমজান মাস ২৩ এপ্রিল থেকে শুরু হবে। এই আঙ্গিকে স্বরাষ্ট্র মন্ত্রক বিবৃতি জারি করে অনুষ্ঠান বা উৎসবে অনুমতি দেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দেন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে।

সোশ্যাল মিডিয়ায় যথাযথ নজরদারি
একইসঙ্গে কোনও আপত্তিজনক বিষয়বস্তু প্রচারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যথাযথ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। অনুরোধ করা হয়েছে, নির্দেশিকাগুলি সরকারি কর্তৃপক্ষ, সামাজিক বা ধর্মীয় সংস্থা এবং নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য ব্যাপকভাবে প্রচার করা জরুরি।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications