Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Local Train: লোকাল ট্রেনে বাড়বে মহিলা বগি? সুরক্ষায় বসানো হচ্ছে সিসিটিভি থেকে টক ব্যাক সিস্টেম

Local Train: কয়েক লাখ মানুষ প্রত্যেকদিন লোকাল ট্রেনে সফর করেন! বিশেষ করে মুম্বইয়ের লোকাল ট্রেনে (Mumbai Local Train) প্রত্যেকদিন কয়েক হাজার যাত্রী যাত্রা করেন। আর তাই সে রাজ্যে লোকাল ট্রেনকে 'লাইফলাইন' বলা হয়।

আর তাই মুম্বইয়ের লোকাল ট্রেনকে (Local Train) নিয়ে একাধিক পরিকল্পনা রেলের। ইতিমধ্যে সে রাজ্যে এসি লোকাল (AC Local Train) চালায়। মহিলাদের নিরাপত্তার বিষয়টিতে বিশেষ নজর দেওয়া হয়। এই অবস্থায় মধ্য রেলওয়ে মুম্বই উপনগরীয় ট্রেনগুলিতে আরও সিসিটিভি ক্যামেরা (CCTV) এবং টক বেক সিস্টেমের (Talk Back System) সুবিধা বসাতে চলেছে।

Local Train

Local Train: ৭৭১ কোচে বসবে সিসিটিভি

মুম্বই উপনগরীয় ট্রেনগুলিকে ( Local Train) নিরাপত্তা বিষয়কে আরও আঁটসাঁট করা হচ্ছে। ৭৭১ টি মহিলা কোচে সিসিটিভি ক্যামেরা (CCTV) বসানো হচ্ছে। শুধু তাই নয়, ৪৮০ টি মহিলা কোচে বসানো হচ্ছে টক ব্যাক সিস্টেম (Talk Back System)। মহিলা কোচগুলিতে আগেই একাধিক সিসিটিভি বসানো রয়েছে। সেই সমস্ত কোচগুলিতে দ্রুত টক ব্যাক সিস্টেম বসানো হবে। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩-২০২৪ আর্থিক বছরের মধ্যে সেন্ট্রাল রেলওয়ে মুম্বই শহরতলির ট্রেনের ৫৮৯টি কোচে সিসিটিভি বসানোর পরিকল্পনা করা হয়েছে।

Local Train: কিন্তু কি এই Talk Back System?

এটি একটি আধুনিক সিস্টেম। যেখানে মহিলা যাত্রীরা যে কোনও পরিস্থিতিতে ট্রেন গার্ডের (Train Gurd) সঙ্গে কথা বলতে পারবেন। এই সিস্টেমের একটি সুইচ থাকে। জেখানে ইনবিল্ট মাইক্রোফনের মাধ্যমে গার্ডের সঙ্গে কথা বলা সম্ভব হবে। তবে কথা বলার সময় ওই সুইচটি ক্লিক করতে হবে। অন্যদিকে গার্ড কেবিনেও একটি Talk Back System থাকবে। যার মাধ্যমে পাল্টা জবাব দেওয়া সম্ভব হবে। যাত্রীদের কথা শুনে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

Local Train: বাড়ছে মহিলা কোচের সংখ্যা?

প্রত্যেক লোকাল ট্রেনে প্রথম ক্লাসের কোচের সঙ্গে ছটি মহিলা কোচ থাকে। প্রত্যেক কোচেই নিরাপত্তা আরও বাড়ানো হবে। অন্যদিকে মহিলা কোচের সঙ্গে রেল বাড়াতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। প্রাথমিক মুম্বই লোকাল ট্রেনে বাড়াতে পারে রেল। এরপর অন্যান্য রুটের লোকাল ট্রেনেও মহিলা কোচের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। এমনটাই জল্পনা। যদিও এই বিষয়ে রেলের তরফে কিছু জানা যায়নি। তবে এই জল্পনা ঘিরে তৈরি হয়েছে আশা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+