সিবিএসই-র ফলপ্রকাশ শনিবার, কোন ওয়েবসাইটে জানবেন রেজাল্ট, জেনে নিন

সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত হবে শনিবার। শুক্রবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এই ফলাফল প্রকাশের কথা।

সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত হবে শনিবার। শুক্রবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এই ফলাফল প্রকাশের কথা। একইসঙ্গে সিবিএসই-র তরফে জানানো হয়েছে দশম শ্রেণির পরীক্ষার ফলাফল শীঘ্রই প্রকাশিত হবে। সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

সিবিএসই-র ফলপ্রকাশ শনিবার, কোন ওয়েবসাইটে জানবেন রেজাল্ট, জেনে নিন

এবার সিবিএসই-র দ্বাদশ শ্রেণি ও দশম শ্রেণি মিলিয়ে পরীক্ষা দিয়েছিল ২৮ লক্ষেরও বেশি ছাত্র-ছাত্রী। তার মধ্যে দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থী ১১ লক্ষ ৮৬ হাজার ৩০৬ জন। আর দশম শ্রেণির পরীক্ষার্থী ১৬ লক্ষ ৩৮ হাজার ৪২০ জন পরীক্ষার্থী। দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয় সারা দেশের মধ্যে ৪ হাজার ১৩৮টি কেন্দ্রে এবং দেশের বাইরে ৭১টি কেন্দ্রে। আর দশম শ্রেণির পরীক্ষা হয় দেশের মধ্যে ৪ হাজার ৪৫৩টি কেন্দ্রে এবং দেশের বাইরে ৭৮টি কেন্দ্রে।

বোর্ড জানিয়েছে সিবিএসই-র ফল জানা যাবে cbse.examresults.net, cbseresults.nic.in, results.gov.in-এ। এই ওয়েবাসাইটগুলির মধ্যে যে কোনও একটি ওপেন করার পর class 12 Exam Results ট্যাবে ক্লিক করতে হবে। তারপর নিজের রোল নম্বর লিখে সাবমিট করতে হবে। উল্লেখ্য, এবার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছিল ৫ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত।

গত বছরের মতোই রীতি বজায় রেখে প্রথমে দ্বাদশ শ্রেণি, তারপর দশম শ্রেণির ফলাফল প্রকাশ করা হচ্ছে। গতবার দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করা হয়েছিল মে মাসের শেষ সপ্তাহে। আর দশম শ্রেণির ফল প্রকাশ হয়েছিল জুন মাসের প্রথমে। এবারও মে মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হচ্ছে দ্বাদশ শ্রেণির ফল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+